বিআইআইটির এজিএম ও ফেলো কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||চিন্তা ও জ্ঞান সংস্কারের জন্য নিবেদিতপ্রাণ থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ফেলো কনফারেন্স ২০২৫ বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।বিআইআইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল মান্নান। বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্স শুরু হয়।ফেলোদের মধ্যে সম্মাননা প্রাপ্তরা হলেন- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ই...










