Friday, July 17

সারাদেশ

বদলগাছীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত ৩

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। বদলগাছী হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামক তার একটি প্রতিষ্ঠান আছে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মোঃ আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদে...
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুণ বুকে জ্বালি’ প্রতিপাদ্যে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ।সভায় প্রধান অতিথি বলেন, কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সুনির্দিষ্ট এলাকা ও সেক্টরকে লক্ষ্য করে জরিপের মাধ্যমে শ্রমে নিয়োজিত শিশুদের তথ্য সংগ্রহ করতে হবে। সে অনুযায়ী ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষা, পুনর্বাসন-সহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। শ্রমে নিযুক্ত শিশুদের পরিবারে প্রাপ্তবয়ষ্ক কেউ বেকার থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। পরি...
খুলনার জলাবদ্ধতা নিরসনে কে,সি,সি-তে বিশেষ সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনার জলাবদ্ধতা নিরসনে কে,সি,সি-তে বিশেষ সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মহানগরীর কিছু কিছু এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।এর আগে খুলনা মহানগরীর জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কেসিসি'র প্রশাসক মো: ফিরোজ সরকার। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে নগরীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় তিনি এ নির্দেশনা দেন।প্রশাসকের নির্দেশনার আলোকে বুধবার বিকেলে কেসিসি’র পুরাকৌশল ও কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই বিশেষ সভার আয়োজন করা হয়।সভায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ১ থেকে ১৫নং ওয়ার্ড এলাকার জন্য সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান-কে প্রধান করে ৭ সদস্য বি...
কলাউজান ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কলাউজান ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা সম্পন্ন

|| স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ||চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কলাউজান ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুন।কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক মোহাম্মদ পিয়ারু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম জাকারিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক কোম্পানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা...
ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল খুলনা নগরবাসী
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল খুলনা নগরবাসী

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||মাঝারি ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরের বিভিন্ন এলাকা, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। গতকাল (১৭ জুন) ভোর থেকে একটানা অথবা থেমে থেমে আজ দুপুর ১ টা পর্যন্ত হওয়া বৃষ্টিতে শহরের প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই পানির নিচে। তলিয়ে গেছে মানুষের বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিরামহীন বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। ভোগান্তিতে পরেন পথচারীরাও।সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কাঙ্খিত যানবাহনের জন্য। নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকায় নীচু সড়ক তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়ে চালকরা। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়েছে। অনেক গাড়ি ঠেলে নিয়েও যেতে দেখা যায়। ফুটপাত দিয়ে...
নওগাঁয় লেখক সম্মেলন ১৭ ও ১৮ জুলাই
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় লেখক সম্মেলন ১৭ ও ১৮ জুলাই

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক' প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই। শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন 'নওগাঁ সাহিত্য পরিষদ' ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে।বুধবার রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'সলক' সম্পাদক অনিন্দ্য তুহিন, কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'রুপন্তর' সম্পাদক রবিউল ম...
ভূরুঙ্গামারীতে ধানবীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ধানবীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানবীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক। বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ধানবীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব উপকরণ প্রদান করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ২৪৫০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে ধানবীজ ও ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।...
খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় একটি বিদেশী রিভলবার ও গুলিসহ আটক সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং ২৭০ পিস ইয়াবাসহ আটক শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরনখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিম সিকদার এবং খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাজু আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাত...
নাগেশ্বরীর রামখানায় একটি রাস্তা মরণফাদঁ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর রামখানায় একটি রাস্তা মরণফাদঁ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীর পশ্চিম রামখানা দিঘীরপাড় হইতে দেওয়ানিটারি আব্দুল জব্বার মাস্টার বাড়ীর রাস্তাটি মেরামতের অভাবে জনগণের চলাচলেচরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি বতর্মানে খাল খদ্দেরে ভরা। ছোট ছোট যানবাহন চলাচল করতে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হয়ে পুকুরে পড়ে যাচ্ছে। পুকুরের গড় ভাঙতে ভাঙতে যানবাহন চলাচলের জন্য বর্তমানে রাস্তাটি অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি বর্তমান সময়ে মেরামত না করলে আগামী বর্ষায় বিশেষ করে পুকুরের গড় দেবে যাওয়ার সম্ভবনা রয়েছে। মাত্র ৯০০ মিটার রাস্তা সংস্কার করলে যান চলাচলের আর কোন বাধা থাকবে না বলে এলাকাবাসী জানিয়েছে।উল্লেখ্য যে, গত ৭/৮ বছর আগে রাস্তাটি মেরামত করলেও অদ্যবধি সংস্কার না হওয়ায় রাস্তায় এই ধরনের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করে অত্র এলাকার জনগণের চলাচলের সু ব্যবস্থা করত...
সলঙ্গার বিএনপি নেতা রাজ্জাকের পিতার মৃত্যুতে সাবেক দুই এমপির শোক
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার বিএনপি নেতা রাজ্জাকের পিতার মৃত্যুতে সাবেক দুই এমপির শোক

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর বাবা সিঙ্গা গ্রামের প্রবীণ মুরুব্বী মোনছের আলী তালুকদার (৯৫) আর নেই। অসুস্থতাজনিত অবস্থায় তাঁর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহে-----রাজিউন। এমন প্রবীণ ব্যক্তির মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার (১৭ জুন) বাদ যোহর সিঙ্গা-তেলকুপি ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনিরছেলে, মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উল্লাপাড়া সলঙ্গার সাবেক এমপি জনাব এম আকবর আলী ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার।এসময় মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদ...