সোমবার, মার্চ ২

সারাদেশ

চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় স্বামীর মৃত্যুর পর ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া। এ নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য অবস্থা। এমনি এক ঘটনা উঠেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে। এ নিয়ে দুইটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চাচী-ভাতিজার এমন পরকীয়ার ঘটনায় স্থানীয় বখাটেরা সাংবাদিককে হুমকিও দিচ্ছেন।মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ফেরদৌসী বেগম ভাতিজা দুলাল মিয়ার পরকীয়া খবর জানাজানি হলে গৌরীপুর এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ার পর পরকীয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত ফেরদৌসী।জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলীর সাথে তের বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে ফেরদৌসীর।এই দম্পত্তির ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।...
রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন আলগী বাজার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক জিল্লুর রহমান।জিল্লুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল পরিচালনা কমিটি...
মেহেন্দিগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি রফিকুল, সম্পাদক রাসেল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দিগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি রফিকুল, সম্পাদক রাসেল

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধায় পাতারহাট স্কুল রোডে শ্রমিক কল্যাণের দলীয় কার্যালায়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা সহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ।দ্বি-বার্ষিক সম্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী আলম প্রেসের মালিক মোঃ রফিকুল ইসলাম ও সেক্রেটারী রাসেল সিকদার নির্বাচিত হয়েছেন।প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা ছিল সেটা আর কারও ব্যাপারে বলেনি। ইসলামে মালিক শ্রমিকের ব্য...
বেলকুচির সেন ভাঙ্গাবড়ী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচির সেন ভাঙ্গাবড়ী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী কান্ত কবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজরিত সেন ভাঙ্গাবাড়ী উচ্চবিদ্যালয়ের ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পরিচালনা কমিটির সদস্য আকলিমা খাতুন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু...
বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত বাবু
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত বাবু

|| আল-আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হলেন মনোয়ার চৌধুরী বাবু। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন দুইজন। একজনের মনোনয়নপত্র নিয়ে নির্বাচিত কমিটি নিম্ন আদালতে মামলা করেন। মামলা আদালত নামঞ্জুর করেন। এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেন। এমতাবস্থায় এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোয়ার চৌধুরী বাবু। মামলা সূত্রে জানা যায়।মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কামারখন্দ উপজেলা সমবায় অফিসার দীনবন্ধু মৃধা এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বাষিক নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা ...
বেলকুচিতে রাস্তা বন্ধ করে প্রতিবেশীর স্থাপনা নির্মাণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে রাস্তা বন্ধ করে প্রতিবেশীর স্থাপনা নির্মাণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ১৫ বছরের পায়ে হাটা রাস্তায় দেয়াল নির্মাণ করার কারণে একটি পরিবার বন্দি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছে। বাড়ি নির্মাণকালে রাস্তা থাকলেও হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারটি।পরিবারটির অভিযোগ- তাদের ১৫ বছরের পায়ে হাটা পুরোনো রাস্তায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী একটি পরিবার। উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। শুধু তাই নয় কিছুদিন পূর্বে শয়ন ঘরে এসিড নিক্ষেপ করে প্রতিবেশি। তাই কষ্টের টাকায় তিল তিল করে গড়ে তোলা নিজ বাড়িই যেন এখন জেলখানা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী দক্ষিণপাড়া এলাকায় পায়ে হাটা রাস্তাটির মাথায় উঁচু দেয়াল। মই বেয়ে সেই উঁচু দেয়াল পার হয়ে বাড়িতে আসা-যাওয়া করছেন বাড়িটির বাসিন্দারা। শিশু থেকে বৃদ্ধা বাড়ির বাইরে বের ...
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু’র বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু’র বিরুদ্ধে দুদকের মামলা

|| আল আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর বিরুদ্ধে দুটি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর নামে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে  সোমবার (২৩ ডিসেম্বর) দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়।এর আগে রবিবার (২২ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অপর মামলাটি দায়ের করা হয়েছে।  দুদক পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি করা হয়েছে জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৬ থেকে ২০২...
চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য বহু যাত্রীর প্রাণ রক্ষা
সর্বশেষ, সারাদেশ

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য বহু যাত্রীর প্রাণ রক্ষা

|| নিজস্ব প্রতিবেদক ||ঘন কুয়াশায় কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা-১০ লঞ্চ মেঘনা নদীর মাঝখানে সংঘর্ষ হয়। এতে দুটি লঞ্চেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই লঞ্চের বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ। নৌ পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। একই সময় রাজধানীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে বরিশাল ঘাট ত্যাগ করে এমভি কীর্তনখোলা-১০। গভীর রাতে লঞ্চ দুটি মেঘনা নদীর চাদপুরের হরিনা নামক স্থানে ঘনকুয়াশার কবলে পড়ে। এ সময় দিক...
মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি নুরে রাব্বি, সম্পাদক ফয়েজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি নুরে রাব্বি, সম্পাদক ফয়েজ

|| নিজস্ব প্রতিনিধি | বরিশাল ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, থানা আমীর মাওলানা শহিদুল ইসলাম।দ্বি-বার্ষিক সন্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম ও সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন।...
কক্সবাজারে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত
সর্বশেষ, সারাদেশ

কক্সবাজারে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

|| নিউজ ডেস্ক ||কক্সবাজারের পেকুয়ায় ড্রাম্প ট্রাকের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জন চট্টগ্রামমুখি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ৪ জনের আংশিক পরিচয় পাওয়া গেলেও বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মধ্যে একজন সিএনজি চালক। তিনি পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান। অপর তিনজন হলেন- চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনের মৃত্যু হয়। আহত...