Saturday, July 18

সারাদেশ

জুলাই শহিদ’দের স্মরণে পানছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

জুলাই শহিদ’দের স্মরণে পানছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে চব্বিশ এর জুলাইয়ে শহিদ হওয়া সকলের স্মরণে পানছড়িতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) দুপুর বারেটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা, আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত সকল সংগ্রামীদের দ্রত সুস্থ হওয়ার জন্য মঙ্গল কামনা করেন। বিগত সালের স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন।অন্যান্যদের মাঝে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, রজনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সমাজ সেবা কর্মকর্তা শামছুল আলম, যুব উন্নয়...
বেরোবি’র মঞ্চে শহীদ পরিবারের সদস্য, দর্শক সারিতে উপদেষ্টা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি’র মঞ্চে শহীদ পরিবারের সদস্য, দর্শক সারিতে উপদেষ্টা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর নজির গড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। মঞ্চের সামনে দর্শক সারিতে বসেছেন দুই উপদেষ্টাসহ সম্মানিত অতিথিরা। শুধু তাই নয়, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে করা হয়েছে এ অনুষ্ঠানের প্রধান অতিথি।বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হচ্ছে শহীদ আবু সাঈদ স্মরণে ‘জুলাই শহীদ দিবস’।অনুষ্ঠানের মূল মঞ্চে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের পাশে বসেছেন আরও ২১ জন শহীদের পরিবারের সদস্যরা। অন্যদিকে, দর্শক সারিতে বসেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবা...
মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গত রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি। একাধিক টিম সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় রাতে রূপসার সেনের বাজারের ব্যবসায়ী আলমগীর কবির ও মুসা খানকে গ্রেপ্তার করে পুলিশ।চিকিৎসাধীন সুকান্ত কুমার মজুমদার জানান, রেজা নামের ব্যক্তি কয়েকদিন ধরে তার কাছে টাকা দাবি করছিল। অপহরণের পর প্রথমে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। অপহরণকারীরা তাকে বেদম মারপিট করলে তিনি ৩ লাখ ২০ হাজার টাকা দিতে সম্মত হন। এর মধ্যে বিকাশে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। পুলিশের তৎপরতা দেখে অপহৃতকে ফেলে পালিয়ে যায় অপহর...
সিরাজগঞ্জের রতন গান্ধী ইউনিয়নে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের রতন গান্ধী ইউনিয়নে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর উপজেলার রতন গান্ধী ইউনিয়নের কয়েকটি গ্রামে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর একটার দিকে হঠাৎ করেই এই প্রচণ্ড ঝড় হয়।অসময়ের এই ঝড়ে বাড়িঘরসহ গাছপালা ভেঙে যায় এবং কৃষকের কয়েকশো টিনের ঘর ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর একটার দিকে হঠাৎ করেই মানুষ না বোঝার আগেই প্রচণ্ড বেগে এই ঝড় উঠে আসে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে ক্ষয়ক্ষতি করে চলে যায়। অনেকেই ঘর বাড়ি ভেঙে যাওয়ার কারণে খোলা আকাশের নিচে মানবতার জীবন-যাপন করছে। ভুক্তভোগীরা দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।...
সেনাবাহিনীর অভিযানে মানিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনাবাহিনীর অভিযানে মানিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় সেনা অভিযানে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভুদকা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।...
ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সুদমুক্ত ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার (১৫ জুলাই) ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে ইসলামী ব্যাংকের এই আউটলেট উদ্বোধন করা হয়।ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র রংপুর জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী শাখা প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আকরামুল ইসলাম সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য রাখেন খবিরুল ইসলাম পলিন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন ও বিশিষ্ট ইসলামী বক্তা প্রভাষক রুহুল আমীন হামিদী বিশেষ অতিথি ছিলেন।বক্তারা এসময় সুদমুক্ত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান ...
শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণ সমাবেশে রিজভীর হুঁশিয়ারি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণ সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক কঠিন সময় পার করছে। চারদিকে ঘেরাও, মামলা, হামলা, বিভ্রান্তিমূলক প্রচার—তার মধ্যেও দলটি তাদের ইতিহাস, ঐতিহ্য ও ত্যাগকে সামনে রেখেই আবার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সংকল্পে এগিয়ে যাচ্ছে।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ জুলাই) কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান' স্মরণে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও বিশাল সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং 'আমরা জিয়া পরিবার'-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি ছিল রাজনৈতিক ও আবেগঘন—দুটোরই অনন্য সংমিশ্রণ।বক্তারা স্মরণ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বিএনপির আন্দোলন দমন করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারি দল সমর্থিত গোষ্ঠীর হামলায় কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারান অনেক তরুণ।কুড়িগ্রামের শহীদদের মধ্যে ছিলেন—রাশেদুল ইসলাম, কামাল আহম্মেদ বি...
অপহরণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলনার খাদ্য পরিদর্শককে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অপহরণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলনার খাদ্য পরিদর্শককে উদ্ধার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||নদী পথে ট্রলার যোগে অস্ত্রের মুখে অপহরণ, পরিত্যক্ত ঘরে আটকে রেখে নির্মম মারধর এবং পাঁচ লাখ টাকার বেশি চাঁদার দাবি ,এমন এক ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন খুলনার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। গত রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি।অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পুলিশের একাধিক টিম সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শরীরে চোখে, পায়ে ও বিভিন্ন জায়গায় আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। বাঁ চোখ ফুলে আছে, পায়ের ওপর রয়েছে কালচে দাগ।ঘটনার বর্ণনায় সুশান্ত...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু ২০২৬ সালে: উপদেষ্টা রিজওয়ানা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু ২০২৬ সালে: উপদেষ্টা রিজওয়ানা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জরভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।উপদেষ্টা বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প। বিগত সরকার নদীপাড়ের মানুষেরমতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বর্তমান সরকার নদীপাড়ের মানুষের মতামতে এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু ...
বেলকুচি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

বেলকুচি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের সাথে বেলকুচি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনও মিজ আফরিন জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু এবং সদস্য টুটুল শেখ ও আল-আমিন হোসেন।সভায় সাংবাদিকরা ব...