নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
|| জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসায় শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আওতায় 'স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ' কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফের আর্থিক সহায়তায় এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন পানাকুড়ি বটতলা দাখিল মাদরাসার সুপার মোঃ মোজাহিদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আক্কাছ আলী সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেওয়াশী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোছাঃ কোহিনুর খাতুন, পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ মশিউর রহমান, এবং দার...










