Sunday, July 19

সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের দুইদিন ব্যাপী রোকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের দুইদিন ব্যাপী রোকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী রোকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) জেলা সদরে আয়োজিত প্রোগ্রামের সমাপনী দিনে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।দলের দায়িত্শীলদের দক্ষতা বাড়তে আয়োজিত প্রতিযোগিতায় বক্তব্যের বিষয়গুলো ছিলো খুবই সময়োপযোগী। ৩৬ জুলাইকে নিয়ে বিভিন্ন শিরোনামের মধ্য থেকে প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী একটি বিষয় উঠিয়ে বিষয়ের উপর আলোচনা করেন।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল হোসাইন ও সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ।এ সময় জেলা আমির বলেন, সবাইকে ভালোভাবে পড়াশোনা করে জ্ঞানার্জন করতে হবে এবং তিন মাসের মধ্যে কেন্দ্রীয় পরীক্ষা দিয়ে রুকন হওয়ার শপথ নিতে হবে। জেলা আমির আরও বলেন, আগামী নির্বাচনে সবাইকে প্রস্তু...
আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ বাংলা বাজার ফুটবল টুর্নামেন্ট কমিটি কর্তৃক আয়োজিত আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) বিকেলে অলিদহ বাংলা বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বজলুল করিম তালুকদার এর পরিচালনায় হাফিজুর রহমান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অত্র গ্রামের কৃতি সন্তান তরুণ প্রজন্মের আইডল সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এড. জাকারিয়া ইসলাম সাগর।এ সময় ডেপুটি এটর্নী জেনারেল আসাদ উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা অনেকেই জানান, অলিদহ বাংলা বাজার মাঠে দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে আমরা খুব খুশি হয়েছি। আগামী দিনে এর চেয়ে বড় পরিসরে খেলার আয়োজন করার আশা ব্যক্ত করছি।এ বিষ...
নওগাঁয় চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; ২ যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় চুরি হওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; ২ যুবক গ্রেপ্তার

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর ধামইরহাটের টিএনটি এলাকার ভাই ভাই বেডিং স্টোরের সামনে থেকে চুরি হওয়া একটি ট্রাক ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট বাকিদেরও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতে হবে। তা না...
অজ্ঞাত শিশু উদ্ধার; দত্তক নিতে প্রতিযোগিতা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

অজ্ঞাত শিশু উদ্ধার; দত্তক নিতে প্রতিযোগিতা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলায় অজ্ঞাত ফুটফুটে নবজাতক কন্যা শিশু উদ্ধার হয়েছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, রবিবার (২৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ফুলতলা উপজেলা পরিষদ গেটের সামনে মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে অজ্ঞাত নবজাতকের কান্না শুনে পার্শ্ববর্তী সোনিয়া (৩২) নামে এক গৃহবধু এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য থানা পুলিশসহ উৎসুক জনতা ভিড় জমায়। তাকে দত্তক নেওয়ার জন্য নিঃসন্তান দম্পতি ও শিশু প্রেমিকদের প্রতিযোগিতা শুরু হয়েছে।খবর পেয়ে এই প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন এলাকাবাসি তাকে ফুলতলা হাসপাতালে নিয়ে গেছে। পরীক্ষা নিরিক্ষা শেষে নবজাতক শিশুটি পূর্ণ সুস্থ্য রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। খবরটি চাউর হয়ে পড়লে হাসপাতালে উৎসক এলাকাবাসি ভিড় জমায়। এদের মধ্যে নিঃসন্তান দম্পত্তিরা ফুটফুটে নবজাতক কন্যাটিকে দত্তক নেওয়ার জ...
বিএনপি জোটের ১৬ বছর আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে জুলাই আগস্টে: মেজর (অব.) হাফিজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি জোটের ১৬ বছর আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে জুলাই আগস্টে: মেজর (অব.) হাফিজ

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনে সরকার পতন হয় না। বিএনপি জোটের ১৬ বছর ধরে চলে আসা আন্দোলনে বিস্ফোরণ ঘটেছে জুলাই আগস্ট বিপ্লবে। আমরা বিএনপি নেতা কর্মীরা মামলা ও নির্যাতনের শিকার হয়ে জীবন দিয়েছেন। যার ফলে ছাত্র জনতার ব্যানারে ২৪ এর আন্দোলনে বিজয় এসেছে। এই আন্দোলনে লালমোহন তজুমদ্দিনে ১৩ জন সাধারণ মানুষ শহীদ হয়েছে। যারা কেহই ছাত্র ছিল না। অথচ জুলাই–আগস্টে আহত- নিহত পরিবারের সঠিক মূল্যায়ন হয় না।রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মেজর অবঃ হাফিজ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। অপপ্রচার করে বিএনপির জনপ্রিয়তা কমানো যাবে না। শহীদ জিয়...
বগুড়ায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে দ্বন্দ্বে ভাঙচুর
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে দ্বন্দ্বে ভাঙচুর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শহরের চেলেপাড়া অটোরিকশা ও সিএনজি ষ্টেশন এলাকায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে চলমান দ্বন্দ্বে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু আটোরিকশা ভাংচুর ও চালকদের মারপিটের ঘটনা ঘটে।রবিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় দাঁড়ানোর স্থান নিয়ে দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এতে বেশ কয়েকটি অটোরিকশা ও সিএনজি ভাঙচুরের ঘটনাও ঘটে। বন্ধ ছিল ফটো সিএনজি চলাচল।বগুড়া নারুলী ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, দুপুর ২টা থেকে পরীক্ষা। সাবগ্রাম এসে দেখি সিএনজি অটোরিকশা চালাচল বন্ধ। পরীক্ষা দেওয়া নিয়ে খুব টেনশনে ছিলাম। পরে রিকশা যোগে কেন্দ্রে পৌঁছাই। এতে করে কিছুটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।অটো রিক্সা চালক মাসুম বলেন, আমাদের ১০থেকে ১৫ টির মতো অটোর...
থানার পাশের পুকুরে যুবকের মরাদেহ, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

থানার পাশের পুকুরে যুবকের মরাদেহ, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||গাইবান্ধার সাঘাটা থানার পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার হওয়া যুবক সিজু মিয়ার মৃত্যুকে ‘পুলিশি হত্যা’ দাবি করে মানববন্ধন ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন তার পরিবার ও এলাকাবাসী।শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে কার্যালয় ঘেরাও করেন তারা।নিহত সিজু মিয়া সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং ইউনিয়ন শিবিরের সভাপতি ছিলেন। মানববন্ধনে নিহতের মা মোছা. রিক্তা বেগম, বড় বোন খুশি বেগম, স্থানীয় ইউপি সদস্য রমজান আলী, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অনেকে বক্তব্য দেন।নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ দাবিতে শনিবার বিকেলে শত শত মানুষ গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে...
উদ্বোধনী খেলায় বিজয় ছিনিয়ে আনল বড়হাতিয়া ২ নং ওয়ার্ড ফুটবল একাদশ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

উদ্বোধনী খেলায় বিজয় ছিনিয়ে আনল বড়হাতিয়া ২ নং ওয়ার্ড ফুটবল একাদশ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ড: কর্ণেল আলি আহমদ বীর বিক্রম ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শনিবার (২৬ জুলাই) বিকেলে বড়হাতিয়া ৯ নং ওয়ার্ডের চিংগী শাহ (রা:) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।উদ্বোধনী খেলার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।ক্রীড়া ব্যাক্তিত্ব সেলিম উদ্দীনের সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানি, বিশেষ ছিলেন আধুনগর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, লোহাগাড়া সদর এলডিপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বিশেষ অতি...
খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সৌরবিদ্যুৎ প্রকল্পের ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (SDGi) এবং আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তি খুলনাসহ দেশের নবায়নযোগ্য শক্তি খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিদেশি বিনিয়োগকারী, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, যা প্রকল্পের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDGi চেয়ারপার্সন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন SDGi সদস্য সচিব এম এ এন শাহীন।বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের প্রফেসর ড. শেখ মাহমুদউল হাসান,খুলনা বিশ্বব...
মানিকগঞ্জে দেড়’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দেড়’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (২৬ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের আশে পাশের এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পশু হাসপাতাল এলাকার মৃত ইয়াসিন আলীর পুত্র মোঃ রাসেল ওরফে রাশেদ (৪৫), ঘিওর বালিয়াখোড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র আলামীন, ঘোস্তা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মনির হোসেন।এসময় তাদের কাছে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।স্থানীয়রা জানান, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ছত্র ছায়ায় তারা মাদক ব্যবসা করছে দীর্ঘ দিন ধরে।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ...