নাগেশ্বীতে স্কুলের ৪৭শতক জমি বিক্রি করে দিলেন চতুর প্রধান শিক্ষক
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||জমি স্কুলের, বেচে দিলেন সু-চতুর প্রধান শিক্ষক বেলাল হোসেন। নাগেশ্বীর ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের ৪৭শতক জমি বিক্রি করে দেওয়ার লিখিত অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে। আর ওই জমি কিনেছেন স্থানীয় মন্তাজ আলী, মফিজুর ইসলাম ও শাহজাহান আলী। এ বিষয়ে প্রতিষ্ঠানে তদন্ত করে তদন্ত প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা শিক্ষা অফিসার।অপরদিকে অভিযোগকারী সাহাবুদ্দীনের আশঙ্কা নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ঔ স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ভুয়া প্রতিবেদন দিয়েছেন কিনা!জানা গেছে, এমপিওভুক্ত স্কুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়। স্থানীয় সাহাবুদ্দীন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিস...










