Wednesday, July 22

সারাদেশ

তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

|| স্টাফ রিপোর্টার ||ভোলার তজুমদ্দিন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলো—১. নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া। ২. মো. রাহিম (২২), পিতা মৃত মাহফুজুর রহমান, মাতা জোছনা বেগম। ৩. মো. রামিম (২১), পিতা তোফায়েল আহম্মেদ, মাতা মোসাঃ রিনা, সর্বসাকিন,শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ভোলা।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান বলেন, এ বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক ক...
বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়েই নিয়োগ বোর্ড
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়েই নিয়োগ বোর্ড

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ উঠেছে।সূত্র জানায়, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সর্বমোট ১৮ জন প্রার্থী আবেদন করেন। সংস্থাপন শাখায় আবেদন জমা পড়ার পর যাচাই বাছাইয়ের জন্য বিভাগে পাঠালে, বিভাগীয় প্ল্যানিং কমিটি অন্তত ৭ টি আবেদন বাতিল করেছেন।বিশ্ববিদ্যালয়ের আইনে প্ল্যানিং কমিটি গঠনের ক্ষেত্রে বিভাগের এক তৃতীয়াংশ শিক্ষক দিয়ে গঠন করার কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকাকে অন্তর্ভুক্ত করেন বর্তমান বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী। অভিযোগ রয়েছে পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে প্ল্যানিং কমিটির সদস...
খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরু...
খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট
সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার একটি অভিজাত হোটেলে যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্টস প্রোটেকশন কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে নারী, কিশোরী ও সাংবাদিকদের তথ্যের প্রবেশাধিকার এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া বিষয়ভিত্তিক জরিপের তথ্য উপস্থাপন করা হয়।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ...
সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, ‎বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায়- সিরাজগঞ্জে ‎জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে,  র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার পর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের  মাঝে  সনদপত্র  বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ নজরুল ইসলাম।এসময়ে তিনি তার বক্তব্য বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুবসমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্র...
নাগেশ্বরীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত‎

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||‎“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাশ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।‎‎মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ময়দান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সহ বিভিন্ন সামা...
মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী জামায়াত নেতার নির্বাচনী প্রচারণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী জামায়াত নেতার নির্বাচনী প্রচারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ জেলা (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) ৩নং আসনের এমপি প্রার্থী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়াড় হোসাইন, প্রত্যেকটি ইউনিয়ন, গ্রাম এবং শহরের মানুষের মাঝে ইসলামী দাওয়াত ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইছেন।এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়াড় বলেন, বর্তমানে দেশের অবস্থা খারাপের দিকে ধাবিত হচ্ছে, জনগণ এখন শান্তি চায়। ৩৬ জুলাই এক ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আরেকটা দল দেশকে চাঁদা, খুন ও ধর্ষণের অভয়ারণ্য তৈরির মাধ্যমে দেশটাকে অস্থিশীল করতেছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। এখনই সবাইকে সচেতন হতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে হলে, কোরআনের সংবিধান চালু করতে হবে।তিনি জনগণের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান এবং বলেন, যে অনেকের শাসন দেখছেন, এখন জামায়াতে ইসলামীকে ...
বেলকুচিতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, সমবায় অফিসার রানা ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান...
বেলকুচিতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

|| আল আমিন হোসেন |নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার বেলকুচি উপজেলা প্রতিনিধি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, ...
সিরাজগঞ্জে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু’র মাতা’র ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু’র মাতা’র ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট, বিএনপি'র নির্বাহী কমিটি'র সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র মাতা-মরহুমা বেগম শামসুন্নাহার-এঁর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে তার বাসভবনে কোরআনখানি ও দোয়াসহ হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দুপুরে রহমতগঞ্জ কবরস্থানে কবরজিয়ারত, দোয়া-মোনাজাত করার পর, এতিম শিশু, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সন্মানে  মধ্যাহৃ ভোজ পরিবেশন  করা হয়। মঙ্গলবার (১২আগস্ট)  সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ে মরহুমা শামসুন্নাহার স্মরণে ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় উদ্বোধন করেন, মরহুমার পুত্র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজ...