শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

অবশেষে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডস আক্রান্ত গর্ভবতীর অপারেশন সম্পন্ন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অবশেষে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডস আক্রান্ত গর্ভবতীর অপারেশন সম্পন্ন

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইচআইভি-এইডসে আক্রান্ত গর্ভবতী সেই নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অপারেশন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ও গাইনি বিভাগের চিকিৎসকদের প্রচেষ্টায় গর্ভবতী ওই নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও শিশু দু’জন সুস্থ আছেন। তাদেরকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের একটি ক্যাবিনে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এর আগে হাসপাতালে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হওয়ায় অপারেশন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে হাসপাতালে দ্বিতীয়বারের মতো কোন এইচআইভি-এইডসে আক্রান্ত গর্ভবতী নারীর সফল অপারেশন সম্পন্ন হলো।এদিকে অপারেশন কার্যক্রম শেষে গাইনি বিভাগের অপারেশন থিয়েটার ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। তবে জরুরী প্রসূতি অপারেশন জেন...
সেনাবাহিনীর অভিযানেবগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনাবাহিনীর অভিযানেবগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে।রবিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে...
বেলকুচিতে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১ জুন) সকালে উপজেলার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদসহ আরও অনেকে।এ...
কোরবানির ঈদ উপলক্ষে টুং টাং শব্দে মুখরিত সলঙ্গার কামারপট্টি
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

কোরবানির ঈদ উপলক্ষে টুং টাং শব্দে মুখরিত সলঙ্গার কামারপট্টি

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের কামার শিল্পদের ব্যস্ততা। সারা বছর অলস সময় পার করলেও পশু কোরবানির জন্য প্রয়োজনীয় ধারালো সরঞ্জাম দা, ছুরি, চাপাতি ও বঁটি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এখানকার কামাররা। একদিকে বেড়েছে কয়লা ও লোহার দাম অন্যদিকে দক্ষ শ্রমিকের অভাব হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন এ পেশায় জড়িত ব্যবসায়ীরা।আজ রবিবার (১ জুন) সকালে সলঙ্গা বাজার কদমতলা এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কামারপট্টিতে গিয়ে দেখা যায়, টুংটাং শব্দে মুখর কামারপট্টি। কয়লার চুলায় জ্বলছে আগুন। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খণ্ড। কেউ ভোঁতা হয়ে পড়া দা ও ছুরিতে শাণ দিচ্ছেন। কেউবা হাপর টানছেন। কয়লার আগুনে বাতাস দিচ্ছেন। কাক ডাকা ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এভাবেই...
বগুড়ায় দোকান বন্দ করে বাড়ি ফেরা হল না নাহিদের
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দোকান বন্দ করে বাড়ি ফেরা হল না নাহিদের

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||মহাসড়কে দুপচাঁচিয়ার তিশিগাড়ি নামক স্থানে গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে।শনিবার (৩১ মে) রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত নাহিদ(২০) দুপচাঁচিয়া উপজেলা হাটসাজাপুর গ্রামের শহিদুল ইসলাম ছেলে। এ ঘটনায় আরাফাত(২২) একই গ্রামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আরাফাত জুলাই/২৪ এর গেজেটভুক্ত যুদ্ধাহত।প্রত্যক্ষসূত্রে জানা যায়, দুপচাঁচিয়া জবেদা মার্কেটে দোকান বন্ধ করে নাহিদ মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় তেলিগাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটা গাড়ি এসে মোটরসাইকেলে ধাক্কা মারলে নাহিদ ও আরাফাত রাস্তার উপর পড়ে যায়। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করে এবং উন্নত চিকিৎসার জন্য গুরুত্ব আহত আরাফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান ম...
আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ অস্ত্রসহ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ অস্ত্রসহ আটক

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ প্রকাশ আব্দুন নুর(৪৭)'কে অস্ত্রসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১১:১৫ টার সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ফার্মে এই অভিযান পরিচালনা করা হয়।থানা সুত্রে জানা যায়, লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বার আউলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে কপিল সাহেবের নির্মানাধীন খামারের সামনে ফাঁকা নির্জন জায়গায় একদল ডাকাত ডাকাতি করার জন্য অস্ত্র-শস্ত্র নিয়ে সমবেত হয়েছে এবং ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইপূর্বক চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম সেবা'র নির্দেশনায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম...
তজুমদ্দিনে ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত কাজে অংশ নিলেন নৌ বাহিনী
সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত কাজে অংশ নিলেন নৌ বাহিনী

|| নিজস্ব প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে মেঘনার জোয়ারে বেড়িবাঁধ ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেয়ার জন্য পরিদর্শন করেন বাংলাদেশ নৌ বাহিনী ভোলা জেলা কন্টিনজেন্ট কমান্ড। এসময় তারা লেবারদের সাথে ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজে অংশ গ্রহণ করেন।শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৬ সদস্যের নৌ বাহিনী টিম তজুমদ্দিন স্লুইসগেট এলাকার মেরামত কাজে অংশ নেন।স্থানীয় সুত্র জানায়, ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর অধিনে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশনের স্লুইসগেট নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজ করার জন্য তারা সিসিব্লক যুক্ত বেড়িবাঁধ কেটে কাঁচা মাটি রিং বেড়ি তৈরি করেন। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে জোয়ারের আঘাতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ডুকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড,  ঠিকাদারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও স্থানীয় জনতা মিলে দ্রত বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করে...
কুড়িগ্রামে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, মানবপ্রাচীর গড়ে প্রতিরোধ স্থানীয়দের
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, মানবপ্রাচীর গড়ে প্রতিরোধ স্থানীয়দের

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা 'পুশ-ইন'-এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কুড়িগ্রামের কচাকাটা সীমান্তের স্থানীয় বাসিন্দারা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় শুরু হওয়া এ উত্তেজনাকর পরিস্থিতি চলে মধ্যরাত পর্যন্ত।স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা অন্তত ৫০-৬০ জন নাগরিককে দুটি পিকআপ ভ্যানে করে সীমান্তবর্তী ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে পুশ-ইনের প্রস্তুতি নেয়। সন্ধ্যা ৭টার দিকে ভারতের দিকের সীমান্ত এলাকায় সব আলো নিভিয়ে ফেলা হয়।খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সীমান্তের কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট এলাকার শতাধিক স্থানীয় বাসিন্দা দ্রুত জড়ো হয়ে মানবপ্রাচীর গড়ে তোলেন এবং সারারাত সীমান্তে পাহারা বসান।এ সময় কুড়িগ্রাম-২২ বিজিবির কচাকাটা ও ক...
নাগেশ্বরীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে রেলি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় হয়।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল রাজিব, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরী,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, ঠিকাদার ও সাংবাদিক খলিলুর রহমান, এশিয়ান টিভি ও দৈনিক দিনকালের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি প্রমুখ।...
পাহাড় ধ্বসে আশ্রয় নেওয়া মানুষের মাঝে বিজিবির খাদ্য বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পাহাড় ধ্বসে আশ্রয় নেওয়া মানুষের মাঝে বিজিবির খাদ্য বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পাহাড় ধ্বসে আশ্রয় নেয়া নারী, শিশু ও পুরুষসহ মোট ৩২ জনের মাঝে খাদ্য বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন।শনিবার (৩১ মে ২০২৫) সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার হাসান নগর আশ্রয় কেন্দ্রে সুবেদার মেজর মোঃ নাজমুল হাসান এর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন করেন।জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।...