বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের রাবার বুলেটে নিহত যুবক ভারতীয় নাগরিক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের রাবার বুলেটে নিহত যুবক ভারতীয় নাগরিক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় ভূখণ্ডের মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সকাল সাড়ে আটটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ নি...
খুলনায় হত্যা মামলার ৫ আসামীকে গণধোলাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় হত্যা মামলার ৫ আসামীকে গণধোলাই

|| নিজস্ব প্রতিবেদক ||খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি হত্যা মামলার আসামী আটক নিয়ে শরাফপুর ইউনিয়নে চলছে তোলপাড়! মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বিক্ষুব্ধ জনগণ সাবেক ইউপি সদস্যসহ ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।জানা যায়, ঈদ উৎসবের কারণে বাজারে লোকজনের উপস্থিতি তুলনামূলক অনেক কম। এ সুযোগে মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে বানিয়াখালী বাজারে মনুর মার্কেটের একটি টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে শরাফপুরের মোকবুল হোসেন সিকদার (৪৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন।মকবুল মুজাম সিকদারের ছেলে। তাকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে সে চেয়ারম্যান রবি হত্যায় জড়িত কয়েকজনের নাম বলে দেয়।তার স্বীকারোক্তিনুযায়ী এলাকার বিক্ষুব্ধ জনগণ রবি হত্যা মামলার এজাহার নামীয় আসামী ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর মো: রফিক শেখসহ বানিয়াখালীর শান্ত রহমান শেখ, বৃত্তিভূলবাড়িয়া গ্রামের সাব্বির গাজী ও...
বেড়াতে এসে জলডুবিতে নিখোঁজ ৮ বছরের মালিহা
সর্বশেষ, সারাদেশ

বেড়াতে এসে জলডুবিতে নিখোঁজ ৮ বছরের মালিহা

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বাদশা খানের নাতি এবং রাসেল মিয়ার মেয়ে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মালিহা (৮) আজ বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে নানা বাড়িতে বেড়াতে এসে জম্বুদ্বীপ হেলিপোর্ট সংলগ্ন খালে গোসল করতে নেমে জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে, তবে এখন পর্যন্ত মালিহাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারসহ পুরো এলাকার মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী জানান, এটি নতুন ঘটনা নয়। আগের দিনগুলোতে প্রায় ১৭ জন শিশু-কিশোর একই স্থানে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে মৃত্যু বরণ করেছে। স্থানীয়দের মতে, এই খালের স্রোত এতটাই বিপজ্জনক যে, প্রতিটি গোসলের সময় নিশ্চিত ঝুঁকি থাকে।এ ঘটনায় এলা...
সিরাজগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের বাওইতারা গ্রামে। ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) গ্রামটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি সদর কামারখন্দ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল। আরো উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের সম্মানিত আমির অ্যাডভোকেট নাজিমউদ্দিন সদর থানার অফিস সম্পাদক ইমনসহ সায়দাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ।...
লোহাগাড়া সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০
সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়া সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের সাথে দুটি হাইয়েস গাড়ির মূখোমূখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে- ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২ জনের অবস্থা সংকটাপন্ন।বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই ৭ জন মারা যায় এবং ৪ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এই ঘটনায় ভর্তি ৪ জনের মধ্যে ২ জন মারা গেছে, বাকী আরও ২ জনের অবস্থা আশংকাজনক। এছাড়াো লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এখনো পর্যন্ত নিহত এবং আহতদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, ধারণা করা হচ্ছে তারা সকলে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। দূর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার টিম এখনো ঘটন...
শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১টি দোকান পুড়ে ৬৫ লাখ টাকার ক্ষতি
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১টি দোকান পুড়ে ৬৫ লাখ টাকার ক্ষতি

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোট ১১টি দোকান পুড়ে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।২ এপ্রিল, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, দাউদাউ করে আগুন জ্বলছে। প্রথমে কাঁচামালের একটি দোকানে আগুন লাগে এবং পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। মুহূর্তের মধ্যেই মুদি দোকান, জুতার দোকান, ভুষিমালের দোকান ও কাঁচামালের গোডাউনসহ মোট ১১টি দোকান পুড়ে যায়।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ...
অজ্ঞাত দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে ০১ জন গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অজ্ঞাত দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে ০১ জন গুরুতর আহত

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া সদরের মালগ্রামে অজ্ঞাত দুষ্কৃতকারী কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ০১ জন গুরুতর আহত হয়েছেন।আজ বুধবার ০২/০৪/২০২৫ সকাল সাড়ে ১০ টায় বগুড়া সদরের মালগ্রাম উত্তরপাড়া এলাকার তোজাম্মেল হোসেন, (৫৫), পিতা- আব্দুল বাসেত সরকার, সাং -মালগ্রাম উত্তরপাড়া, থানা -বগুড়া সদর, জেলা - বগুড়া এর উপর এই আক্রমণ করা হয়।অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর আহত করেন।আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চিকিৎসার উদ্দেশ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১১টায় নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তির করে।এলাকা সুত্রে জানা যায়, চাঁদাবাজি সংক্রান্ত কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে।আহত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।...
বদলগাছীতে জামায়াতে ইসলামীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জামায়াতে ইসলামীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||বদলগাছীতে জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০ টায় জেলার বদলগাছী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আয়োজনে বদলগাছী জামায়াত অফিস চত্তরে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াসিন আলীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ ৩ (বদলগাছী -মহাদেবপুর) আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মাওলানা মাহফুজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম জেলা জামায়াত বায়তুলমাল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা। মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি কৃষ...
বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রমবিকাশে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। যেসব খেলাধুলা মেতে থাকতো ছোটবেলায়। আজকের মধ্যবয়সী থেকে শুরু করে প্রবীণরাও সেসব খেলাধুলা না দেখতে দেখতে ভুলেই গেছেন বহু খেলার নাম। তাই পুরাতন ঐতিহ্য ধরে রাখতে বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজন করেছে ক্ষিদ্রমাটিয়ার গ্রামবাসী।সিরাজগঞ্জের বেলকুচিতে ০১-০৪-২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনতার মেয়র হাজী আলত...
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ৯
সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ৯

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে টেকনাফ পরিবহনের একটি বাসের মূখোমূখী সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ৯জন আহত হয়েছেন।সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টীম এসে যান চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনার প্রায় ২ঘন্টা পর দোহাজারী হাইওয়ে থানার টীম ঘটনাস্হলে পৌঁছে।দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স...