শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহের ৩ সপ্তাহের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে বিজলী খাতুন (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বৃহস্পতিবার রাত আটটায় এই ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। রুবেলের পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে ভূরুঙ্গামারী সদরে ভাড়া বাসায় দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের পূর্বের স্ত্রী। দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্য...
চিলমারীতে মেধাবী অন্বেষণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে মেধাবী অন্বেষণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত

|| চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার আয়োজনে ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মেধাবী অন্বেষণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ জুন) চিলমারীর থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।এই সময় মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব নুরুল আলম বলেন, মেধাবী কল্যাণ সংস্থা দীর্ঘ ১৩ বছর যাবত শিক্ষা নিয়ে কাজ করছে, তারই ধারাবাহিকতায় এবার ১৩তম ব্যাচে শিক্ষার্থী অন্তর্ভুক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা উৎসবের আমেজ বয়ে আনে। এবার প্রায় ৪শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যাদের মধ্য থেকে ৭০ জন শিক্ষার্থীদের ক্রেস্ট, মেডেল, ব্যাগসহ বিভিন্ন শিক্ষাপোকরণ বিতরণ কর...
বদলগাছীতে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, ৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় বদলগাছী উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিফাত হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফজলে হুদা বাবুল।এসময় বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমি হাসান ও এস এম মাসুদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ব্র্যাক ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের সহযোগী গবেষক ফাবি হুদা, সাংবাদিক সানজাদ রয়েল সাগর, মিঠু হাসান, সহ আরও অনেকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কৃষক দলের ...
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ১০ দিন বন্ধ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ১০ দিন বন্ধ

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর।সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৫ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫জুন ২০২৫ স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।সোনাহাট স্থল শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, আজ (৫ জুন) থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০দিন সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারিতি বন্দরের কার্যক্রম চালু হবে।...
বেলকুচিতে এনসিপি’র উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এনসিপি’র উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পাটির উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন জাতীয় নাগরিক পার্টি'র যুগ্ম সদস্য মো: মাহিন সরকার। বৃহস্প্রতিবার বিকেলে বেলকুচি সরকারী কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপির নেতৃবৃন্দের সহযোগীতায় যমুনা নদীর ভাঙ্গন কবলিত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি ,সেমাই, লবন, গুড়ো দুধসহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।এসময় মাহিন সরকার বলেন, সিরাজগঞ্জের বেলকুচি চৌহালী দুটো উপজেলাই নদী ভাঙ্গনের স্বীকার অনেক মানুষ। এদের মাঝে অনেক অসহায় পরিবার রয়েছে যারা তিন বেলা খেতে পায় না আমরা এনসিপির পক্ষ থেকে এই অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলাম। যাতে করে ঈদের দিন ভালোভাবে খেতে পারে। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সমন্বয়ক সাইফুল ইসলাম, মুছ...
কুড়িগ্রামে ভিজিএফ চাল আত্মসাৎ: গুদাম থেকে উদ্ধার ৭.৫ মেট্রিক টন, দরিদ্ররা রইল খালি হাতে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ভিজিএফ চাল আত্মসাৎ: গুদাম থেকে উদ্ধার ৭.৫ মেট্রিক টন, দরিদ্ররা রইল খালি হাতে

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল পাওয়ার আশায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত দরিদ্র মানুষ। কিন্তু দিনের পর দিন অপেক্ষার পরেও তারা এক মুঠো চালও পাননি।অন্যদিকে ইউনিয়ন পরিষদের পাশের কয়েকটি গুদামে মজুদ অবস্থায় পাওয়া গেছে বিপুল পরিমাণ সরকারি সহায়তার চাল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ৪ জুন রাতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালিয়ে এসব গুদাম থেকে ৭.৫ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরাও। অভিযানের সময় অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।সরকারি হিসাব অনুযায়ী, সন্তোষপুর ইউনিয়নের ৮ হাজার পরিবারের জন্য বরাদ্দ ছিল মোট ৮০ মেট্রিক টন চাল। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, চাল বিতরণের আগেই...
ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল ভারতীয় ‘নুরজাহান’ ব্র্যান্ডের চালের বস্তায় পুনঃপ্যাকিং করার অভিযোগে যশোরের ঝিকরগাছায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ঝিকরগাছা উপজেলার কাটাখাল কালিতলা এলাকার ‘খোকন এন্টারপ্রাইজ’-এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। অভিযানে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম খোকন সরকারিভাবে বরাদ্দ পাওয়া টিআর ও কাবিখা প্রকল্পের চাল ভারতীয় ‘নুরজাহান’ চালের বস্তায় ভরে বাজারজাতের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা...
বানারীপাড়ায় মিঠু’র উপর হামলা; জামায়াতের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় মিঠু’র উপর হামলা; জামায়াতের সংবাদ সম্মেলন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। বুধবার (৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (৩ জুন) সকালে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলাকালে পৌর ভবনে হামলার ঘটনা ঘটে। পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগম চাল বিতরণে অংশ নিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আঃ রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠু আহত হ...
ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামী জসিম উদ্দিন(৪৪)কে আটক করেছে চাঁদগাঁও থানা পুলিশ।সোমবার (২ জুন) সকালে ঢাকার টঙ্গীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলি মাঝের পাড়া মুহাম্মদ ইদ্রিসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আফতাব উদ্দীন।জানা যায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিজ উপজেলা লোহাগাড়া ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকার একটি বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম চাঁদগাঁও থানা পুলিশ ঢাকা টঙ্গীর সেই বাসাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ছাত্র-জনতার উপর হামলায় চট্টগ্রাম চাঁদগাঁও থানায় দায়েকৃত মামলার ৭ নম্বর এজাহার নামীয় আসামী ছিলেন।এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চাঁদগাঁও থানার ভারপ্রা...
বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বকনা বাছুর বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বকনা বাছুর বিতরণ

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১২৫ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর, চারটি পিলার, পাঁচটি টিন একটি ম্যাট ও ২৭০ কেজি খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস ...