সিরাজগঞ্জে কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে অভিষেক ও ঈদ পুনর্মিলনী
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা'র অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর আলোচনা সভা, দুপুরে মধ্যাহ্ন ভোজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, সিরাজগঞ্জ জেলা শাখা'র এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটরিয়াম হলরুমে উক্ত অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. মেহেদী হাসান...










