বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ১৮ এপ্রিল, শুক্রবার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা গ্রামের মোতালেব সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।...
পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে "মোসাম্মৎ শামসুন্নাহার" নামে এক মহিলা নিহত হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বারটায় উপজেলার লোগাং ইউনিয়নের মোঃ শফিউল্লাহ'র স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্প মটরের সুইস অন করে, মটর না চলায় মটরের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎপৃষ্ট হন। পরক্ষণে তার পরিবারের লোকজন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শ্যামল মিত্র তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ নিয়ে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যায়।...
বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর মামলায় সাগর হোসেন (২২) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বখাটে যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মা তাকে ও তার ভাইকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বগুড়ায় যান। রাত ১০ দিকে তার ভাই বোনকে বাড়িতে রেখে দোকানে যায়। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে সাগর হোসেন ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সাগর পালিয়ে যায়। এঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মা...
বগুড়ায় মাদ্রাসা মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মাদ্রাসা মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় আল-জামিয়াতুল আরাবিয়া লিল-বানাত হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান মহিলা মাদ্রাসা’র (ও এতিম খানা) মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মাদ্রাসা চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা।এ সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা (ছাত্রীরা) মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সকল শিক্ষকদেরকে রুমে তালাবদ্ধ করে রেখে সকাল সাড়ে ৯টায় থেকে তাদের আন্দোলন শুরু করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ বন্ধ বা স্থগিদ করতে বললে তারা আরো উত্তেজিত হয়ে বলে আগে আমাদের দাবী মানতে হবে।এরপর পুলিশ শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে রুমে তালাবদ্ধ অবস্থায় থাকা শিক্ষকদেরকে বের করে নিয়ে আসে শিক্ষার্থীরা।শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প...
বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় গ্রেফতার ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় গ্রেফতার ৪

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||গত মঙ্গলবার ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তার উপর হামলাকারী কিশোর গ্যাং এর ০৪ (চার) জনকে দত্তবাড়ি ব্রিজ এর পাশে পরিত্যাক্ত বাড়ির ভিতরে গাজা সেবন অবস্থায় গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দিনগত রাতে বগুড়া সদরের নারুলী ফাঁড়ির পুলিশ তাদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেনঃমোঃ আল আমিন ব্যাপারী (ডাকনাম: গরিব/এসকে/কোকা), (২৪), (পিতা: ভোলা ব্যাপারী, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।মোঃ রোহান (ডাকনাম: রনি), (১৯), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।মোঃ তানজিল ইসলাম, (১৯), (পিতা: রফিকুল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।মোঃ তৌহিদ ইসলাম, (১৮), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।উল্লেখ্য, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে উক্ত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনায় আহত অ...
সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ শহরে  ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৭'শতাধিক শিক্ষার্থী। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ থেকে পৌনে ১২ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকার  নিউ ঢাকা রোডের রেলগেট এলাকা এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরমভাবে জনদূর্ভোগের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন ও সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস...
খাগড়াছড়িতে চবির পাঁচ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে চবির পাঁচ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ উঠেছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে রিশান চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছেন জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। অপহরণের শিকার বাকি শিক্ষার্থীরা হলেন চবি'র চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো, চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা এবং নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিপুন ত্রিপুরা বলেন, রিশান আমাদের ছাত্র সংগঠনের চবি শাখার সদস্য। তারা গতকাল বাঘাইছড়িতে বিজু ...
বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নবগঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নবগঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নবগঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ এবং প্রভূপাদ রঞ্জন গোস্বামীর পরলোক গমন হেতু স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকালে অত্র কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।এ সময় বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় ও সভাপতি শ্রী হেমেন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বাহুকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরম বৈষ্ণব সমর কুমার মন্ডল। এ সময় বক্তব্য রাখেন, বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার সহ-সভাপতি নিমাই চন্দ্র সাহা, সুব্রত পাল (এস পাল), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র, বাংলাদেশ পূজা উদযা...
বগুড়ায় মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় শিকার পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় শিকার পুলিশ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে যাওয়া দুই পুলিশ সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের কালীতলা মোড়ে হামলার এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন বগুড়া শহরের ফুলবাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল শহরের কালীতলা এলাকায় যায়। সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা।আলমাস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব...
বগুড়ায় আদালতের হাজতখানায় মারধরের শিকার আ.লীগ নেতা শফিক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আদালতের হাজতখানায় মারধরের শিকার আ.লীগ নেতা শফিক

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় আদালতের হাজতখানায় হত্যা মামলার আসামিদের হাতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দী আবু সুফিয়ান শফিকের হাজিরা ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরও বেশ কয়েকজন হাজতি অবস্থান করছিলেন। বেলা দেড়টার দিকে শফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামির শরীরে পানি পড়ে। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায় সাগর ও তাঁর সহযোগী জলিল শফিককে মারধর শ...