সলঙ্গায় মহান মে দিবস পালিত
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||মহান মে দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। থানা সদরে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র্যালী অনুষ্ঠিত হয়েছে। যা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে রামারচর বিশ্বরোড হয়ে গোঁজা ব্রীজ দিয়ে সলঙ্গা মাদ্রাসা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ। এসময় থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিকদের মাঝে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।দুপুর ১২ টায় সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যানারে শতশত নির্মাণ শ্রমিকদের...










