রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

মানিকগঞ্জে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ১০
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ১০

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে লেগুনার চালকসহ ১০ জন আহত হয়েছেন। আজ রবিবার (২০ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।ঢাকা আরিচা মহাসড়কে তরা ব্রিজের কাছে একটি প্রাইভেটকার ও লেগুনার সাথে সংঘর্ষ হয়ে। এতে ১০ জন গুরুত্ব আহত হয়ে মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মানিকগঞ্জ সদর থানা ওসি আমানুল্লাহ বলেন, এই ঘটনার কারণ খতিয়ে দেখে থানায় একটি মামলা রুজু করা হবে।...
মধ্যরাতে খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মধ্যরাতে খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা রেঞ্জের ৬৪ থানায় আজ মধ্যরাত থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। রবিবার (২০ জুলাই) বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে ‘Online GD’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, আজ রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।তিনি বলেন, সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ব...
১১ বছরের ছাত্রী ধর্ষণ: পাঁচানি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

১১ বছরের ছাত্রী ধর্ষণ: পাঁচানি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার রূপসা উপজেলায় এক ন্যাক্কারজনক ঘটনায় পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) কর্তৃক এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ১০ টার পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বছর বয়সী ওই শিশুটি পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত বুধবার, ১৬ জুলাই, বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে শিশুটি বাথরুমে গেলে প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) বাথরুমের মধ্যে এই জঘন্য কাণ্ড ঘটান। ঘটনার পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার পরিবারের কাছে বিষয়টি জানায়।অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, স্থানীয়দের অ...
নাগেশ্বরীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। ফকিরের হাট বাজার থেকে শুরু হয়ে নেওয়াশী হাট, এগারোমাথা বাজার ও গাগলা বাজারে পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান, সদস্য নুরুল আমিন সিদ্দিকী, মাহফুজার রহমান আপেল, জাহিদুল ইসলাম খান এবং জাহাঙ...
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগকারীকে হত্যার হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযোগকারীকে হত্যার হুমকি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিদে জেলা প্রশাসক (ডিসি) বরাবর এলাকাবাসীর পক্ষে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন মো. সিদ্দিক মিয়া নামে একজন সচেতন নাগরিক। অভিযোগ দেয়ার পর থেকেই তাকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। হুমকিদাতাদের ভয়ে বাড়ি ছাড়া হয়ে বর্তমানে অন্যত্র অবস্থান করছেন সেই অভিযোগকারী।জানা যায়, উপজেলার প্রভাবশালী একটি মহল অনেকদিন যাবৎ যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে। এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করার পরেও বন্ধ করছে না। শেষমেষ দিশা হারিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য ডিসি মহাদয়ের নিকট এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেন সিদ্দিক মিয়া। কিন্তু বালুখোররা অভিযোগকারীকে হত্যার হুমকি-দামকি দিচ্ছে। তাদের ভয়ে অভিযোগকার...
রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১
সর্বশেষ, সারাদেশ

রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভার ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এদিকে বিস্ফোরণের তীব্রতায় পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে।শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছানোর আগে একজন মারা যান। তাৎক্ষাণিকভবে তার পরিচয় পাওয়া যায়নি।দুর্ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির দেয়ালে ফাটল ধরেছে। গ্যাস রিজার্ভা...
শাহীন স্কুল সলঙ্গা শাখায় পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শাহীন স্কুল সলঙ্গা শাখায় পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত শাহীন স্কুলে গত বৃহস্পতিবার সকালে ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং অভিভাবিকাদের মাঝে শাড়ি বিতরণ করেন শাহীন শিক্ষা পরিবারের সিরাজগঞ্জ প্রধান শাখার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার।সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নুরুল হকের পরিচালনায় অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করাসহ সলঙ্গায় "শাহীন স্কুল"কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, “শাহীন স্কুল” সলঙ্গা শাখার পরিচালক মোঃ আব্দুস সামাদ এবং মোঃ রাকিব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্...
মানিকগঞ্জ থেকে ৩০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিল জামায়াত
রাজনীতি, সাক্ষাৎকার, সারাদেশ

মানিকগঞ্জ থেকে ৩০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিল জামায়াত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইতিহাসের এই প্রথম মানিকগঞ্জ জেলা থেকে ৩০০ গাড়ি নিয়ে ঢাকা সোহওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয় তারা।মানিকগঞ্জ থানা আমির ডাঃ মাওলানা ফজলুল হক এ প্রসঙ্গে বলেন, আগে মানিকগঞ্জ থেকে সাংগঠনিক সমাবেশের জন্য এতো লোক বা এতো গাড়ি নিতে পারি নাই। বর্তমানে হাজার হাজার সাধারণ মানুষ দাঁড়িপাল্লার দিকে এগিয়ে আসছে। মানিকগঞ্জ সদর থেকে ৫০ টা গাড়িসহ পুরো জেলা থেকে ৩০০ বাস নিয়ে সমাবেশে অংশগ্রহণ করা হয়।...
খুলনায় অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু!

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই।মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং তোতা (৬০)।মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।পুলিশের অপর একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মে...
বেলকুচিতে শহীদ জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শহীদ জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং দেশের আইন-শৃঙ্খলার অবনতিরও তীব্র প্রতিবাদ জানানো হয়।বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় কড়িতলা থেকে শুরু হয়ে চালা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব...