মঙ্গলবার, এপ্রিল ২৮

সারাদেশ

সলঙ্গায় মাছ ধরার উপকরণ বিক্রির ধুম
বাণিজ্য ও অর্থনীতি, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মাছ ধরার উপকরণ বিক্রির ধুম

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে বিভিন্ন হাট বাজারে ছোট মাছ ধরার উপকরণ বিক্রির ধুম পড়েছে। উপকরণগুলোর মধ্যে রয়েছে জাল, চাঁই, ধিয়াল, ধুন্ধি, চাবি (ছোট পলো), খালই, ইত্যাদি। বাঁশ বেতের কুটির শিল্প কারিগররা এসব উপকরণ তৈরী করে বাজারে বিক্রি করে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে।সলঙ্গা থানায় প্রায় শতাধিক পরিবার বাঁশের তৈরী কুটির শিল্পের কাজ করে সারা বছর জীবিকা নির্বাহ করে থাকেন। অনেকেই এ পেশা করে স্বাবলম্বী হয়েছেন।মাছ ধরার উপকরণ তৈরীর কারিগর ভেংড়ী গ্রামের খিতিশ চন্দ্র জানান, বিভিন্ন পেশার উপর আধুনিক প্রযুক্তির প্রভাব পড়ে অধিকাংশই আজ বিলুপ্তির পথে। বাঁশ বেতের কুটির শিল্পের উপরও প্রযুক্তির প্রভাবের ফলে পেশাদার কর্মীরা অবহেলিত হয়ে অন্য পেশা জড়িয়ে পড়েছেন। কিন্তু বাঁশ বেতের ক্ষুদ্র কুটির শিল্প এখনো কোন রকমে টিকে আছে...
পারিবারিক কলহে যুবদল নেতা খুন, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পারিবারিক কলহে যুবদল নেতা খুন, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে যুবদল নেতা এস এম শামীমকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি।মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।তিনি জানান, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বৃষ্টি স্বামীকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক নির্যাতনের কারণে ক্ষোভ থেকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। পরিকল্পনা অনুযায়ী মামাতো ভাই ওবায়দুল্লাহকে সহযোগিতায় ডেকে আনে।হত্যাকাণ্ডের দিন রাতের খাবারের পর তৃতীয় তলার ফ্ল্যাটে শামীমকে নিয়ে যায় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে ওবায়দুল্লাহ। বৃষ্টির ইশারায় সে ছুরি দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবদ...
বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ২টার দিকে তেতুলতলা এলাকার কাজীবাছা নদীতে ভাসমান একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের সন্দেহ হলে সানজিদা নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে বিষয়টি বটিয়াঘাটা থানা হয়ে নৌ পুলিশকে জানানো হয়।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, “১০ গেটসংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দী লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানার পর নৌ পুলিশকে অবগত করা হয়। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, সেহেতু এটি নৌ পুলিশের এখতিয়ারভুক্ত।”নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ই...
ভূরুঙ্গামারীতে আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতাদের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নতুনহাট বাজারস্থ চরভূরুঙ্গামারী হাই স্কুল মোড়ে “চরভূরুঙ্গামারীর সচেতন মহল” ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন—মাদকসেবী ও মামলাবাজ লুৎফর, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ও কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং চরভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম লিটন দীর্ঘদিন ধরে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এমনকি আন্দোলনে নিহত ছাত্রদের হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন আরিফ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছ...
মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে ৪টি করে আসন পুনর্বহালের দাবি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে ৪টি করে আসন পুনর্বহালের দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে আগের মতোই চারটি করে সংসদীয় আসন রাখার দাবি জানিয়েছেন জেলা দুটির প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আয়োজিত ঢাকা অঞ্চলের এলাকাসমূহের সংসদীয় আসনের দাবি—আপত্তির শুনানিতে তারা এ দাবি জানান।শুনানি শেষে মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি।মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চারটি আসনের দাবি জেলার সব স্তরের...
লোহাগাড়ায় ভিক্ষুক বেশে চুরি; ১০ লক্ষাধিক টাকার মালসহ আটক তাছলিমা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় ভিক্ষুক বেশে চুরি; ১০ লক্ষাধিক টাকার মালসহ আটক তাছলিমা

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামের এক পেশাদার চোরের রানীকে চোরাই মালামাল এবং নগদ টাকাসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) দিনগত রাত ব্যাপী অভিযান চালিয়ে সাতকানিয়া থানাধীন ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।আটক তসলিমা ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো।থানা সূত্রে জানা যায়, গত ২১আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন, আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা একজন ভিক্ষুক বেশে তাদের নিকট ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর...
সলঙ্গায় পাটের হাট ভোর রাত থেকে শুরু সকাল না হতেই শেষ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় পাটের হাট ভোর রাত থেকে শুরু সকাল না হতেই শেষ

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জে সলঙ্গায় পাটের হারানো ঐতিহ্য আবারও ফিরে পেয়েছে। বেশ কয়েক বছর ধরে পাটের ভালো দাম পেয়ে এ অঞ্চলের কৃষকরা আবারো পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে। ইতিমধ্যেই সলঙ্গা হাটে নতুন পাট বেচা কেনা শুরু হয়েছে।সপ্তাহের প্রতি সোমবার ভোর রাত (ফজরের আগ) থেকেই ক্রেতা-বিক্রেতা এসে সঙ্গে সঙ্গে কেনাবেচা শুরু করে দেয় সলঙ্গা বাজারের মাদ্রাসা মোড়ে এবং সকাল ৬/৭ টার আগেই পাট বেচা কেনা শেষ হয়ে যায়।রায়গঞ্জ তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক সোনালী আঁশ পাট বিক্রী করতে আসে এ হাটে।সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার আশপাশের পাট ব্যবসায়ীরা এই হাটে পাট কিনতে আসেন। বর্তমানে বাজারে পাটের ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছে এ অঞ্চলের কৃষকরা।বিক্রি উপযোগী সোনালী আঁশ আশপাশ উপজেলার জমিতে পাট উৎপাদন ভালো হওয়ায় কৃষক ও ক্রেতাদের হাঁক ড...
নরসিংদীর রায়পুরায় মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীর রায়পুরায় মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কাজল মিয়ার বাড়ির সংলগ্ন মসজিদের পাশের জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে ওই স্থান থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার করা হয়েছে।...
রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট; ২৫ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট; ২৫ হাজার টাকা জরিমানা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাংগা এলাকায় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় প্রভাতী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছে বলে প্রমাণ মেলে।বিএসটিআই নরসিংদীর পরিদর্শক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর অধীনে একজনের নামে প্রসিকিউশন দাখিল করেন। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়া কিছু পণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।...
নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কচাকাটা ইউনিয়নের তরীরহাট ও নায়েকেরহাট বাজারে এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রসুল রাজা। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে মুক্ত করার সংগ্রামে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি যুগোপযোগী দিকনির্দেশনা। জনগণের হাতে হাতে এ দফা তুলে দিতে হবে, যাতে সবাই এ আন্দোলনের অংশ হয়ে উঠতে পারে।”আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপ...