মঙ্গলবার, এপ্রিল ২৮

সারাদেশ

শরৎকে বরণ করে নিতে ইবিতে ‘শরৎ সম্ভাষণ’
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

শরৎকে বরণ করে নিতে ইবিতে ‘শরৎ সম্ভাষণ’

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||শরৎকে বরণ করে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শরৎ সম্ভাষণের আয়োজন করেছে পরিবেশবান্ধব সামাজিক সংগঠন ‘অভয়ারণ্য’। ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিনোদন বায়োস্কোপ দেখতে ক্যাম্পাসের ডায়না চত্বরে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।সরেজমিন ঘুরে দেখা যায়, অনুষ্ঠানস্থল সাজানো হয় প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন সজ্জা দিয়ে। ঝুলানো হয়েছিল কাগজের মেঘ, পাখি আর শরৎ ঘন ডেকোরেশন। দর্শনার্থীদের জন্য প্রদর্শিত করা হয় ঐতিহ্যবাহী মাটির শিল্পপণ্য। এছাড়া খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি—যেন উন্মুক্ত আকাশে স্বাধীনতার প্রতীক ফুটে ওঠে। সবকিছুর মধ্যেই ছিল শরৎকে বরণ আর পরিবেশবান্ধব সংস্কৃতি প্রচারের বার্তা। শুধু সাজসজ্জা নয়, এবারের মূল আকর্ষণ ছিল পুরোনো দিনের বিনোদন বায়োস্কোপ। দর্শনার্থীদের...
ইবির লালন শাহ হলে শতাধিক সুপারির চারা রোপণ
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির লালন শাহ হলে শতাধিক সুপারির চারা রোপণ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উদ্যোগে শতাধিক সুপারির চারা রোপণ করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হলের দক্ষিণ-পূর্ব পাশে এসব চারা রোপণ করা হয়। এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, শাখা কর্মকর্তা খেজের আলী, সাধারণ কর্মচারী ফকির আলী, শামীম হোসেন, আব্দুল্লাহ মিঠু ও মালি বকুল হোসেনসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাছ। আমাদের ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। এখন গাছ লাগানোর উপর্যুক্ত সময়। যার ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা আজ একশো সুপারির চারা রোপণ করেছি। এসময় তিনি সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ জানান।...
দলের দুর্দিনে কর্মীদের ডিঙানোর চেষ্টা করবেন না সুদিনের কর্মীরা -আলতাফ হোসেন চৌধুরী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলের দুর্দিনে কর্মীদের ডিঙানোর চেষ্টা করবেন না সুদিনের কর্মীরা -আলতাফ হোসেন চৌধুরী

|| মোঃ শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন করা হয়।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সুবিদখালি দারুস সুন্নাত মাদ্রাসার দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক এয়ার ভাইস মার্শাল (অবঃ), সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী মোঃ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ ও মির্জাগঞ্জের সোনালি সন্তান জনাব ফিরোজ আলম গোলদার। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন প্রিন্সসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।...
মানিকগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাকিব গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাকিব গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা বেউথা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত রাকিব শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা আমজাদ মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ আরও একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার ক...
বেরোবিতে উদ্বোধন হলো ৭টি দ্বিতল বাস
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে উদ্বোধন হলো ৭টি দ্বিতল বাস

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি দ্বিতল বাসের উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। ইউজিসি থেকে একসাথে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রা...
নাগেশ্বরীতে সলিডারিটির ওয়াই মূভস প্রজেক্টের র‍্যালি ও ফুটবল খেলা অনুষ্ঠিত‎
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সলিডারিটির ওয়াই মূভস প্রজেক্টের র‍্যালি ও ফুটবল খেলা অনুষ্ঠিত‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সলিডারিটির বাস্তবায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায়, সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি- সিডার অর্থায়নে ওয়াই মূভস প্রজেক্টের র‍্যালি, আলোচনা সভা ও এনসিটিএফ মেয়ে দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।‎‎এ সময় উপস্থিত ছিলেন সলিডারিটির নির্বাহী পরিচালক এস.এম. হারুন অর রশীদ লাল, নজরুল গবেষক সুব্রত ভট্রাচার্জ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন, সলিডারিটির সহ সভাপতি স্বপন কুমার ভুকত, মনিটরিং ম্যানেজার কমলা রানী, পিসি ইয়াসিন মিয়া, এনসিটি এফের যুগ্ন সম্পাদক হ্যাপি খাতুন, পিএম আমিনুল ইসলাম, টিডিএইচ প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার প্রমুখ।...
মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাব ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন তুষার মোল্লা দল
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাব ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন তুষার মোল্লা দল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাব ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোহিনুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তুষার মোল্লা দল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪.৪০ মিনিটে এই খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল- কোহিনুর দল বনাম তুষার মোল্লা দল অংশগ্রহণ করে দর্শকদের দুর্দান্ত খেলা উপহার দেন। প্রত্যেক দলের পক্ষ থেকে বহিরাগত ৫ জন করে খেলোয়াড় হায়ার করে আনার সুযোগ থাকায় কোহিনুর দল স্থানীয় কিছু খেলোয়াড় ভাড়া করেন। অপরদিকে, তুষার মোল্লা দল নেপালী ৫ জন খেলোয়াড় ভাড়া করেন।ফাইনাল খেলায় দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পরিপর্ণ। পুরো ৯০ মিনিট খেলার পরেও কোনো গোল না হওয়ায় বিজয়ী নির্ধারণে ট্রাইবেকারে গড়ায়। উভয় দল বলে পাঁচটি করে কিক করলে দু'দলের গোলকিপার প্রায় সবগুলো গোল ফিরিয়ে দেয়। তবে শেষের দিকে একটি বল কোহিনুর দলের জালে...
বালুমহল বাসস্ট্যান্ড টেম্পুস্ট্যান্ড দখলকারীদের জনগণ আর ভোট দেবে না : অধ্যাপক জাহিদুল ইসলাম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বালুমহল বাসস্ট্যান্ড টেম্পুস্ট্যান্ড দখলকারীদের জনগণ আর ভোট দেবে না : অধ্যাপক জাহিদুল ইসলাম

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বালুমহল, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখলকারীদের জনগণ আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচ টায় সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বাসস্ট্যান্ড, বালুমহল, টেম্পুস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গা দখল করে চাঁদাবাজি করছেন, এদেশের জনগণ তাদেরকে আর ভোট দেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তার প্রমাণ। সবচাইতে শিক্ষ...
খুলনায় যানজটমুক্ত নগরীর দাবিতে মানববন্ধন শনিবার
সর্বশেষ, সারাদেশ

খুলনায় যানজটমুক্ত নগরীর দাবিতে মানববন্ধন শনিবার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীকে যানজটমুক্ত ও ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করার দাবিতে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেএমপি’র সামনে (গ্লাক্সোর মোড়) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এ কর্মসূচির আয়োজন করেছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় হোটেল গোল্ডেন কিং-এ সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, নগরীতে অতিরিক্ত যানবাহন চলাচল করায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং মানুষের দৈনন্দিন জীবনমান ব্যাহত হচ্ছে।সভায় বক্তারা কুয়েটের সহকারী অধ্যাপক শারফান উপল-এর “রৈখিক খুলনা ও নগর যানজট: ইজিবাইকের প্রভাব ও করণীয়” প্রবন্ধ উদ্ধৃত করে বলেন, নগরীর শীববাড়ি, পিকচার প্যালেস, গল্লামারী, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, দৌলতপুর মোড় ও ফুলবাড়িগেট এলাকায় মারাত্মক যানজট দেখা দিচ্ছে। যাত্রীদের ওঠান...
সাতক্ষীরায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাতক্ষীরায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ৫০ কোটি গাছ লাগানোর অঙ্গীকার|| আবির হোসেন | সাতক্ষীরা ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ কোটি বৃক্ষরোপণ সম্পন্ন করার জন্য দল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে সাতক্ষীরায় দিনব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম. ডি. আলমগীর কবিরের সার্বিক উদ্যোগে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।সাতক্ষীরায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিপ্রথম ধাপে উন্নতমানের দেড় শতাধিক আম গাছ রোপণ করা হয়েছে, যা আগামী এক বছরের মধ্যেই ফলন দেবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা জানান, এই উ...