Sunday, October 18

সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শব-ই-মিরাজের শিক্ষায় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্বীর্যের সাথে পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ "আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মিরাজের ভূমিকা" শীর্ষক  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন  লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এতে মুখ‍্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ‍্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে বৈষম্যহীনভাবে। সমাজে আইনের শাসন নয়, ন‍্যায়ের শাসন প্রতিষ্ঠা...
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৩০৬ কেজি পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৩০৬ কেজি পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ও সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও আশপাশের এলাকা থেকে মোট ১৩০৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওমর কাগজ বিতান থেকে ৫৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার টাকা জরিমানা, মুজাম্মেল স্টোর থেকে ১০৮ কেজি পলিথিন ব্যা...
নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ ৩জন কারাগারে‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা দায়রা জজ আদালত, কুড়িগ্রাম।‎‎মামলা সূত্রে জানা গেছে, মামলাটি নম্বর ১৯১/২০২৫, দায়েরের তারিখ ৩ অক্টোবর ২০২৫। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়। চেয়ারম্যান দীপ মন্ডল ছিলেন মামলার ১ নম্বর আসামি এবং তার দুই ভাই ২ ও ৩ নম্বর আসামি।‎‎ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এরী একপর্যায়ে আসন্য জ...
ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না। একই সঙ্গে তিনি নির্বাচনকালে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সহযোগিতার ওপর গুরুত্ব দেন।রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণের রিসোর্স পারসন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, সাংবাদিক ও শিক্ষক ইউল্যাবের নাজিয়া আফরিন মনামী, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনা...
সলঙ্গায় ট্রান্সফর্মার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎপৃষ্টে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ট্রান্সফর্মার প্রতিস্থাপনের সময় বিদ্যুৎপৃষ্টে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার পুনরায় স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্টে রেজাউল করিম (৩৮) নামে পল্লী বিদ্যুৎ অফিসের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা ইউনিয়নের চৌবিলা মাছি ডাঙ্গা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চড়িয়া উজির শাওপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসে অফিস পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে পল্লী বিদ্যুতের লাইনম্যান আতিকের সঙ্গে সহযোগী হিসেবে অফিস পরিচ্ছন্ন কর্মী রেজাউল করিম একটি ট্রান্সফরমার পুনরায় স্থাপনের কাজে খুঁটিতে ওঠেন। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এমন ধারণায় কাজ শুরু করা হয়। তবে অসাবধানতাবশত অপর একটি লাইনে বিদ্যুৎ সংযোগ...
নাগেশ্বরীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, গাছ কর্তন ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদরাসা সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ১৫লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি।‎মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নুর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরি...
মহসিন কলেজ এক্স ক্যাডেট ফেলোশিপের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মহসিন কলেজ এক্স ক্যাডেট ফেলোশিপের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

|| চট্টগ্রাম প্রতিনিধি ||বন্দরনগরী চট্টগ্রামের ভিআইপি টাওয়ারস্থ স্যামস রেস্টুরেন্টে গত ১৭ জানুয়ারি (শনিবার) মহসিন কলেজ এক্স ক্যাডেট ফেলোশিপের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিদায়ী সভাপতি সাব্বির আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ রেজওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদ চৌধুরী, সৈয়দ জাকির হোসাইন, রাজীব আল মামুন, আরিফুল আলম তুহিন, শাহেদ আহমদ চৌধুরী, আব্দুল হালিম মোহাম্মদ আসাদুল্লাহ, আব্দুল কাদের অভি, নাইমুন আক্তার, দীপাস মুৎসুদ্দি, মোঃ তারেক বিন ওমর, হাবিবুর রহমান, আরহাম আব্দুল্লাহ, ইয়াছিন সজীব, আহমদউল্লাহ, ফারুক হোছাইন, সাঈদ বিন আলিম, মাছুম জামশেদ, আসমাউল হোসনা মুক্তি, হুমায়রা, জান্নাতুল মীম, রিদওয়ানুল হক এবং ফয়সালসহ সংগঠনের অন্যান্য সদস্য...
৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত উপলক্ষে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জানুয়ারি) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীদের মধ্যে ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮৭ জন নবীন কর্মকর্তা ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কয়েকজন কর্মকর্তা ছিলেন, যারা নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প...
ইসলামী বিশ্ববিদ্যালয় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

|| নিজস্ব প্রতিবেদক ||‘দেশ ও মানবতার কল্যাণে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬ সালের শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে ইবি শাখা জমিয়তের সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি আহসান হাবীব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আবদুল্লাহ খান (আল আমিন) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য এস এম রেদোয়ানুল হাসান রায়হান, আরিফুল ইসলাম, নাজমুস সাকিব, আবদুল্লাহ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।পরবর্তীতে বাদ আছর দিগন্ত মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সেক্রে...
ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন

প্রাতিষ্ঠানিক উন্নয়নে পেশাদারদের মিলনমেলা গুরুত্বপূর্ণ -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||কুলাউড়াস্থ ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রফেশনাল গেট টুগেদার অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, জালালাবাদ রাগীব বাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী।উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এ অঞ্চলের শিক্ষা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চেয়ারম্যান ও ফাউন্ডার UK প্রবাস...