Sunday, October 18

সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় স্টার্টআপ সামিট ২ ফেব্রুয়ারি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় স্টার্টআপ সামিট ২ ফেব্রুয়ারি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনী ধারণাকে কার্যকর স্টার্টআপে রূপ দেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট। ইউরিচ (Youth in Research and Action for Social Change) ও ডিইআইইডি (DEIED) প্রকল্পের যৌথ আয়োজনে, বিশ্বব্যাংক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় এই সামিট আয়োজন করা হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই সামিটের প্রধান লক্ষ্য হলো তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে বাস্তবসম্মত ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের সুযোগ তৈরি করা এবং রাজশাহী বিভাগে একটি টেকসই ও কার্যকর স্টার্টআপ পরিবেশ গড়ে তোলা।তিনি বলেন, দেশের তরু...
যুব অধিকার পরিষদ সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন; শাহিদুল সভাপতি, রঞ্জু সম্পাদক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যুব অধিকার পরিষদ সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন; শাহিদুল সভাপতি, রঞ্জু সম্পাদক

|| জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস এম মিনহাজুল ইসলাম (মুন্না) ও সাধারণ সম্পাদক ইসরাফিল আলম আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন কমিটিতে শাহিদুল ইসলামকে সভাপতি, রাকিবুল হাসান রঞ্জুকে সাধারণ সম্পাদক এবং এনামুল হক বিজয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।ঘোষিত এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি নুর আলম; সহ-সভাপতি আল আমিন, নাছিম ইসলাম ও জিহাদ। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সোহারাফ রুস্তম, জুয়েল রানা ও এনামুল...
এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে: মাহফুজুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে: মাহফুজুর রহমান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান আসন্ন নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গণরায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। যারা আধিপত্য ও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে খালিশপুর থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের বাংলার মোড়ে আয়োজিত নির্বাচনী জনসভা ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে হত্যাকাণ্ডসহ নানা রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি দাবি করেন, জুলাইয়ের শহীদদের ন্যায়বিচার আদ...
হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই; ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই; ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে বাহিরচর পূর্বপাড়া গ্রামের মো. রহিমের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন প্রতিবেশী মো. রশিদের বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় রশিদের ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও রশিদের টিনের ঘর এবং ভেতরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধ...
সলঙ্গা থানা মাঠে এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা থানা মাঠে এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক থানা মাঠে থানা ও সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।থানা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জহুরুল ইসলামের পরিচালনায় থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার'র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার, সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি, ৬৫সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী।এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন খাঁন, থানা বিএনপি নির্বাচন পরিচালনা...
মির্জাগঞ্জে দুলাল হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে দুলাল হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

|| মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি ||মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া ইউনিয়নে মকুমা গ্রামে চাঞ্চল্যকর কৃষক দুলাল মল্লিক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মহারাজ খান(৪৭) কে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।গত ১৬ জানুয়ারি নিহত দুলাল মল্লিকের ছেলে শাওন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন।গত শনিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটি ভাঙ্গা গ্রামে তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন থাকাকালীন সময় গোপন সূত্রের ভিত্তিতে এসআই কাওসার, জাহিদসহ তার সঙ্গীও ফোর্সের অভিযানে বিকাল ৫.৩০ মিনিটে তাকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, প্রধান আসামি তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন থাকাকালীন সময় গোপন সূত্রে এসআই কাওসারসহ সঙ্গীও ফোর্স তাকে গ্রেফতার করেন।...
ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন: বগুড়ায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা
সর্বশেষ, সারাদেশ

ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন: বগুড়ায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||শীতের নরম সকালে কুয়াশার আবরণ ভেদ করে শুরু হয় এক আনন্দভরা যাত্রা। গন্তব্য উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বগুড়া। লক্ষ্য—দীর্ঘদিনের কর্মব্যস্ততা ও সংবাদ সংগ্রহের চাপ কিছু সময়ের জন্য পেছনে রেখে সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্ভার সময় কাটানো।শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ার বিনোদন কেন্দ্র ‘মম ইন’ পার্কে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা-২০২৬। দিনব্যাপী এই আয়োজন পার্ক প্রাঙ্গণকে রূপ দেয় এক প্রাণবন্ত উৎসবস্থলে। হাসি-আনন্দ, খেলাধুলা, আড্ডা ও বনভোজনের মধ্য দিয়ে কেটে যায় একটি স্মরণীয় দিন।১০২ জন সদস্য নিয়ে গঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে পারস্পরিক ঐক্য ও পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে এ ধরনের আয়োজন করে আসছে। এবারের মিলনমেলাতেও ক্লাবের সদস্যদের পাশাপাশি তাঁদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যা...
চন্দনগাঁতীতে মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চন্দনগাঁতীতে মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়ায় চন্দনগাঁতী মানবিক বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি), ১০ই মাঘ ১৪৩২ বাংলা তারিখে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম হোসেন মিয়া।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ আলী ভূঁইয়া।এছাড়াও মোহন ভূঁইয়ার পক্ষে আকাশ ভূঁইয়া, আব্দুল মজিদ তালুকদার, মোনায়েম সরকার, মর্তুজ সরকার, আবু হানিফ মোল্...
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ মহিদুর মোল্লা (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (২৫ জানুয়ারি) সাকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।নিহত মহিদুর মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি গ্রামের বাসিন্দা মুন্নাফ মোল্লার ছেলে বলে জানা গেছে।সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি বাস থেকে তার মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।...
রাজশাহীতে নির্বাচনী উত্তাপ বাড়াতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ২৮ জানুয়ারি জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে নির্বাচনী উত্তাপ বাড়াতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ২৮ জানুয়ারি জনসভা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। আগামী ২৮ জানুয়ারি রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বিএনপি নেতা মিজানুর রহমান মিনু-এর বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।তিনি জানান, তারেক রহমানের এই সফর রাজশাহীতে বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করবে। সফরের প্রধান কর্মসূচি হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মা...