Sunday, October 18

সারাদেশ

মানিকগঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে পুলিশ ও আনসার সদস্যদের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে পুলিশ ও আনসার সদস্যদের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই মানিকগঞ্জ জেলা প্রশাসনের তদারকিতে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রয়োজনীয় সরঞ্জামসহ গাড়িবহযোগ স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে পুরো মানিকগঞ্জ জেলায় ৯ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। এর মধ্যে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাই মাঠ পর্যায়ে মূল ভূমিকা পালন করবেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে ৫৮টি মোবাইল টিম এবং ১৫টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক তৎপর থাকবে।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মানিকগঞ্জের প্রতিটি...
চান্দগাঁওয়ে নাশকতার গোপন বৈঠক: চাঁদাবাজ জাহেদ আটক, পলাতক রাজু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চান্দগাঁওয়ে নাশকতার গোপন বৈঠক: চাঁদাবাজ জাহেদ আটক, পলাতক রাজু

|| বেলাল উদ্দিন | নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) ||চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় নির্বাচনকে সামনে রেখে নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ ক্যাডার ও কুখ্যাত চাঁদাবাজ জাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বহদ্দারহাট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় একই চক্রের আরেক শীর্ষ সন্ত্রাসী রাজু ও কয়েকজন সহযোগী পালিয়ে যাওয়ায় অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানা যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল ওরফে ‘চাঁদাবাজ ফ্রুট সোহেল’-এর অনুসারীরা আসন্ন ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে নাশকতার ছক কষছিল। বহদ্দারহাট পুকুরপাড় এলাকায় ফ্রুট জসিমের ফলের আড়ৎকে তারা গোপন বৈঠকের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল বলে তথ্য পাওয়া যায়।গোপন সূত্রে এমন তথ্য পাওয়ার পর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ...
মানিকগঞ্জে ৫১৫ ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি ঝুঁকিপূর্ণ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৫১৫ ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি ঝুঁকিপূর্ণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৫১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার ২২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।এ বিষয়ে পুলিশ সুপার জানান, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ৯ হাজার ৬০০ জন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রায় ৩ হাজার সদস্য পুলিশ।এছাড়া জেলাজুড়ে ৫৮টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব টিম দ...
ইউআইইউতে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউতে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরাম’র (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন ২’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থাপনা দক্ষতা বাড়ানো এবং প্রদর্শন প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রাফি এবং চেক তুলে দেন। উক্ত প্রতিযোগীতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘দ্যা টীম উইদাউট এ নাম’ দল, প্রথম রানার-আপ হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ‘টীম রেড মার্কড’ দল এবং দ্বিতীয় রানার-আপ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ‘কি দেওয়া জিই’ দল। চ্যাম্পিয়ন দলকে ২৫,০০০ টাকা, প্রথ...
রাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক কারবার, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব।এরই ধারাবাহিকতায় রাজশাহীতে র‍্যাব-৫ এর সিপিএসসি (CPSC) দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।কাশিয়াডাঙ্গায় গভীর রাতে অভিযান, উদ্ধার ২৪টি ককটেলর‍্যাব সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টা ০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই স্থান থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ককটেলগ...
ভোটের ছুটিতে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভোটের ছুটিতে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক কাঙ্খিত ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন মানুষ তাদের মত প্রকাশের যে অধিকার থেকে বঞ্চিত ছিল আজ তা পুরুণ হতে চলেছে। তাই দীর্ঘদিন পর আজ অনেক কাঙ্খিত ভোট দেয়ার জন্য বাড়তি ভাড়া দিয়ে হলেও ঈদের আনন্দের মতো ছুটছে মানুষ বাড়ির দিকে। ফলে আরিচা ও পাটুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীর পরিলক্ষিত হয়েছে।দেখে মনে হবে এ যেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। এ সুযোগে এক শ্রেণীর অসাধু পরিবহণ শ্রমিকরা যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদেরকে।জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলগুলোতে ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি পেয়ে বাড়ির পথে সাভার-আশুলিয়ায় কর্মরত হাজারো ...
২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) ‎প্রতিনিধি ||‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলহাজ্ব হারিসুল বারী রনির প্রধান নির্বাচনী কার্যালয় টিএন্ডটি মোড় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।তিনি সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন। সকল ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে। আপনাদের নিরপেক্ষ সংবাদের মাধ্যমে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। ১২ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রিন ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।...
নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে খুলনা জেলায় ভোটের দিন ঘিরে কিছু যানবাহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি চিকিৎসা ও ঔষধ পরিবহনকারী যান এবং সংবাদপত্র বহনকারী যানবাহন স্বাভাব...
উপকূলীয় খুলনা-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উপকূলীয় খুলনা-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এখন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে এবার বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় দুই দলই আসনটি দখলে নিতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে।খুলনা-৬ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আসাদুল্লাহ ফকির এবং কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল। স্থানীয় ভোটারদের মতে, মূল লড়াই সীমাবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর মধ্যে।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, খুলনা-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লি...
ইউআইটিএসে তথ্যবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইটিএসে তথ্যবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সিম্পোজিয়াম অন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (SISE) – স্প্রিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টি-পারপাস হলে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যাপস্টোন প্রজেক্টের কার্যকর প্রস্তুতির লক্ষ্যে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপ...