বুধবার, এপ্রিল ২৯

সারাদেশ

খুলনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা; স্বামী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা; স্বামী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর লবণচরা থানার সবুজপল্লী এলাকায় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম ডলি বেগম (৪৫) এবং ঘাতক স্বামী মো. নাজমুল হাসান মোল্লা (৫০), যিনি পেশায় একজন রাজমিস্ত্রি।লবণচরা থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ডলি বেগমের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ফলকাটা ছুরি দিয়ে আঘাত করেন নাজমুল হাসান। এতে তিনি গুরুতর জখম হন। পরে ভাড়াটিয়া ও প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসী জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের ঘর থেকে চিৎকার শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এসময় নাজমুল ...
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবার পায় সর্বোচ্চ ৫ লাখ টাকা : বিআরটিএ
সর্বশেষ, সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবার পায় সর্বোচ্চ ৫ লাখ টাকা : বিআরটিএ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হলে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার ত্রিশ দিনের মধ্যে বিআরটিএ অফিসে আবেদন করলে এই সহায়তা পাওয়া যায়।আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এ তথ্য দেন বিআরটিএ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুব কামাল।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নূর অতএব আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ, সাংবাদিক জাহিদুল হক চন্দনসহ সিভিল সার্জনের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের...
রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩হাজার ৫’শত টাকা অর্থদণ্ড আদায় করে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, রায়পুরার রেলগ...
সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||‘'মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি'’ এই প্রতিপাদ্য নিয়ে- সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে  জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বেলুনফেস্টুন উড়িয়ে  অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে- সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন, হেলমেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফ...
খুলনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব জোরদারে কর্মশালা উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব জোরদারে কর্মশালা উদ্বোধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘‘খুলনা সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবায় পেশাদারীত্ব জোরদারকরণ’’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে বুধবার (২২ অক্টোবর) দুপুরে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান নগরীর একটি অভিজাত হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করতে হবে। বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) গড়ে তোলা প্রয়োজন।”তিনি আরও বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে একটি বাণিজ্যিক মডেলে রূপান্তরিত করতে পারলে এটি শুধু নগরীর পরিবেশকে স্বাস্থ্যকর রাখবেই না, বরং লাভজনক খাত হিসেবেও গড়ে উঠ...
তজুমদ্দিনে চোরের আস্তানায় যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোর আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চোরের আস্তানায় যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোর আটক

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনের কাজীকান্দি গ্রামে চোরের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই চোরকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার কাজিকান্দি গ্রামে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযানকালে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরির একাধিক মামলা রয়েছে।থানা সূত্র আরো জানায়,যৌথ অভিযান শেষে আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।স্থানীয়রা জানান, চাদপুর ইউনিয়নের কাজীকান্দী গ্রামে জিরা চোরার আস্তানা। জেলার বিভিন্ন এলাকার চোর চক্র গরুসহ বিভিন্ন মালামাল চুরি করে এখানে জড়ো হয়। এই চক্রের কাছে পুরো এলাকা জিম্মি হয়ে ...
খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নৃশংস খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নৃশংস খুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম আছিয়া খানম চুমকি (৩০)। তিনি দামোদর জমাদ্দারপাড়া এলাকার শহীদ মোড়লের স্ত্রী।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে। স্থানীয়দের খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিল্ডিংয়ের ছাদ থেকে সন্দেহভাজন যুবক হোসেন কাজী (২৯)-কে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির ওয়াশরুমের ছাদ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।নিহতের স্বামী শহীদ মোড়ল অভিযোগ করে জানান, আটক হোসেন কাজী দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। চুমকি এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুযোগ বুঝে তাকে নৃশংসভাবে হত্যা করে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প...
মানিকগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর বাড়িতে এক যুবকের অনশন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর বাড়িতে এক যুবকের অনশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন করছেন এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এই ঘটনা ঘটে।অনশনকারী যুবকের নাম রবিউল হাসান রবি (২৮)। তিনি হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। আর তরুণী কৌরী এলাকার বাসিন্দা।জানা গেছে, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। হঠাৎ করে গত কয়েকদিন তরুণী যোগাযোগ বন্ধ করে দেন। এরপর রবিউল তার বাড়িতে গিয়ে ফাঁসির দড়ি নিয়ে অনশনে বসেন। হয় বিয়ে, না হয় নিজের যৌবন (ভার্জিনিটি) ফেরতের দাবি।এ ঘটনায় আশপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।তরুণীর দাবি, রবিউলের সঙ্গে শুধু কথা আদান-প্রদান হয়েছে।এছাড়া মাঝে মাঝে দেখা-সাক্ষাৎ হয়েছে। এর বাইরে তার সঙ্গে ...
শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ( মানিকগঞ্জ )শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক আফরোজা খানম রিতা।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কেওয়ারজানী হরুন নাহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।রিতা বলেন, প্রত্যেক মা-বাবা'র দায়িত্ব, সকল ছেলে-মেয়ের পড়াশোনা তদারকি করতে হবে। এই স্কুল যেন সামনে আরও দেশের মধ্যে সুনাম অর্জন করতে পারে, সকল শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।বিএনপির এই নেত্রী অভিবাবকদের উদ্দেশ্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আসছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন, আমি আপনাদের মাঝে যেন সব সময় পাশে থাকত...
খুলনায় দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‘দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আদর্শ পুরুষ’ — খুলনা বিএনপি|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিএনপি নেতারা বলেছেন, এম নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আলোকবর্তিকা ও বিএনপির ভিত্তি নির্মাণের অগ্রদূত। তিনি ছিলেন নীতিনিষ্ঠ, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ, যিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, মানবিকতা ও সাংগঠনিক দক্ষতা আজও বিএনপি কর্মীদের অনুপ্রেরণা জোগায়।নেতারা বলেন, দাদু ভাইয়ের রাজনীতি ছিল আদর্শ, সততা ও জনগণের ভালোবাসায় গড়া। আমরা তাঁর দেখানো পথে থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক স...