খুলনায় নিখোঁজ সুজনের সন্ধান মেলেনি ৫ দিনেও; উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে তারাবির নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫)। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। পরিবার বলছে, রহস্যজনক এই নিখোঁজের ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।নিখোঁজ সুজন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান–এর জামাতা।পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে নিজ বাসায় ইফতার শেষে বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর থেকেই তার আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি।পরিবারের দাবি, আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হলেও অনেক ক্যামেরা অচল থাকা...










