বুধবার, এপ্রিল ২৯

সারাদেশ

দায়িত্ব না নিয়ে পদত্যাগ পত্র পাঠালেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দায়িত্ব না নিয়ে পদত্যাগ পত্র পাঠালেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন।আজ বুধবার (০৫ নভেম্বর) বিকেলে ড. ফেরদৌস রহমান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আমি চাপ নিতে পারব না। আমি গতকালকেই অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই আমি দায়িত্ব ছেড়ে দিই।এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬ তম জরুরি সিন্ডিকেট সভা ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ...
খুলনা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র আইনজীবী পরিষদ ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, খুলনা শাখা।সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় খুলনা আইনজীবী সমিতি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী লস্কর শাহ আলম। মানববন্ধনে বক্তৃতা করেন স্বতন্ত্র আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী বেগম আক্তার জাহান রুকু, সাধারণ সম্পাদক প্রার্থী নিশিত কান্তি ঘোষ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবুল খয়ের, সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাকিরুল ইসলাম জাকির, এবং আরও অনেকে।বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট খুলনা জেলা আইনজীবী সমিতিতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয় ...
মানিকগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০৫ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।মানিকগঞ্জ জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে, জেলায় জিরো ট্রলারেন্স হিসাবে এই অভিযান অব্যহত থাকবে।আসামিদেরকে আজ আদালতে তোলা হবে।...
খুলনা বড় বাজার আড়ৎদার সমিতির জরুরি সভায় কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা বড় বাজার আড়ৎদার সমিতির জরুরি সভায় কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আব্দুর রব মাস্টার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রেজাউল হায়দার পাটোয়ারী।সভায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. খলিলুর রহমানসহ বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দ।আলোচনায় অংশ নেন মো. আলী আহাম্মদ তালুকদার, শেখ আসাদুর রহমান, শেখ আবুল হাসান, দেলোয়ার হোসেন, মো. সুজন মিয়া, সাধন ঘোষ, মোহাম্মদ আবুল কালাম, মো. আকরাম হোসেন, মোহাম্মদ হাবিল শেখ, মো. কামরুল ইস...
যৌন হয়রানির অভিযোগে বেরোবি সহকারী প্রক্টর ও এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যৌন হয়রানির অভিযোগে বেরোবি সহকারী প্রক্টর ও এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় এসব কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ড. ইলিয়াছ প্রামানিক।সহকারী প্রক্টর শামিম হোসেনের বিরুদ্ধে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান (মনজু)-কে এবং ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলামকে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযোগে ভুক্তভোগ...
রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রশাসনের নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের একটি টিম মেঘনা নদীপথে স্পিডবোটযোগে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন-বাশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।তাঁর সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।অভিযানকালে তারা মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিদর্শন, চরাঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখা ও স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্য...
চলতি পথের গল্প: এক চাকার ঠেলা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

চলতি পথের গল্প: এক চাকার ঠেলা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর পি.টি.আই মোড়ে প্রতিদিন বিকেলের পর দেখা যায় এক চাকার ঠেলা ঠেলতে এক কিশোরকে। ঠেলায় সাজানো থাকে নানা রকম চপ— রসুনের চপ, ডিমের চপ, চিংড়ি চপ, এমনকি চিকেন চপও। দাম পকেটসই— ১০ থেকে ৩০ টাকার মধ্যে।কিশোরটির নাম আলী, বয়স আনুমানিক ১৫ বছর। বাড়ি রূপসা নদীর পূর্ব পাড়ে বাগমারা গ্রামে। সেখানকার বাগমারা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। দিনের বেলা স্কুলে যায়, আর বিকেল নামলেই ঠেলাভ্যানে সাজিয়ে নেয় তার ক্ষুদে ব্যবসার পসরা।চুলায় গরম তেলে ভাজে মুখরোচক চপ, আর কড়াই থেকে নামতেই খদ্দেরদের ভিড়। অর্ডার পেয়ে আলী কাগজে মুড়ে চপ সাজায়, উপরে ছিটিয়ে দেয় সামান্য লবণ— আর হাসিমুখে তুলে দেয় ক্রেতার হাতে।খদ্দের দাম দেয়, আর আলী টাকাগুলো যত্ন করে ব্যাগে রাখে। প্রতিদিনের এমন ব্যস্ত বিকেলই তার সংসার চালানোর সহায়।কথায় কথায় জানতে চাওয়া হলো— দিনে বে...
নওগাঁর ৬ টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর ৬ টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা 

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার মোট ছয়টি আসনের মধ্যে নওগাঁ-৫ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।ঘোষিত প্রার্থীরা হলেন— নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর): নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট): জেলা বিএনপির সাবেক সহঃ সভাপতি  সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী): কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ...
গুলিবর্ষণে নিহত মাদ্রাসা শিক্ষক ইমদাদুলের দাফন সম্পন্ন, খুলনায় বিরাজ করছে আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গুলিবর্ষণে নিহত মাদ্রাসা শিক্ষক ইমদাদুলের দাফন সম্পন্ন, খুলনায় বিরাজ করছে আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত মাদ্রাসা শিক্ষক মো. ইমদাদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার আছর নামাজের পর খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মরদেহ যশোরের মনিরামপুরে নিজ গ্রামের বাড়িতে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।গত রবিবার রাত ৯টার দিকে কুয়েট রোডের আইটিগেট এলাকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই সময় যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. মামুন শেখসহ কয়েকজন নেতা স্থানীয় মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হককে নিয়ে বৈঠক করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী অফিসে দুটি বোমা নিক্ষেপ করে গুলি ছোড়ে। ঘটন...
নাগেশ্বরীতে পাউবোর সংস্কার প্রকল্পে ভয়াবহ অনিয়ম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পাউবোর সংস্কার প্রকল্পে ভয়াবহ অনিয়ম

২৭ লাখ টাকায় নতুন টিনশেড ঘর, পুরোনো ভবন রয়ে গেছে ধ্বংসস্তুপে|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি সংস্কার প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি ২৭ লাখ টাকার বরাদ্দে পুরোনো অফিস ভবন সংস্কারের কথা থাকলেও বাস্তবে সেখানে নির্মাণ করা হয়েছে মাত্র ৩০ বর্গফুট আয়তনের একটি নতুন টিনশেড ঘর।সরকারি নথিতে প্রকল্পের নাম উল্লেখ রয়েছে— “অফিস ভবন সংস্কার কাজ সম্পন্ন”। তবে সরেজমিনে দেখা যায়, পুরোনো ভবনটি আগের মতোই ধসে পড়া অবস্থায় পড়ে আছে; দেয়ালে ফাটল, ছাদে চিড়, চারপাশে আগাছায় ঘেরা এবং সম্পূর্ণ পরিত্যক্ত। তার পাশেই কাঠ ও লোহার অ্যাঙ্গেল দিয়ে নির্মিত একটি ছোট টিনশেড ঘর এখন পাউবোর অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে।স্থানীয় ঠিকাদারদের দাবি, এমন একটি টিনশেড ঘর নির্মাণে সর্বোচ্চ ৭ থেকে ৯ লাখ টাকার বেশি খরচ হয় না। কিন্তু সরকারি বিল দেখানো হয়েছে ২৭ ...