সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে যমুনা পাড়ের মানুষ
|| মো. আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||সিরাজগঞ্জ জেলাজুড়ে তীব্র হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরীয় হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢাকা পড়েছে যমুনা বিধৌত এই জনপদ। আজ বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষ তীব্র ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা না মেলায় এবং উত্তরের হিমেল বাতাসের কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে দিনভর।তীব্র এই শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও জীবন-জীবিকার তাগিদে ভোরেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক ও কৃষি শ্রমিক...










