এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে: মাহফুজুর রহমান
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান আসন্ন নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গণরায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। যারা আধিপত্য ও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে খালিশপুর থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের বাংলার মোড়ে আয়োজিত নির্বাচনী জনসভা ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে হত্যাকাণ্ডসহ নানা রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি দাবি করেন, জুলাইয়ের শহীদদের ন্যায়বিচার আদ...










