“শোনো হে মানব”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||মনের ময়লা করো দূর, তবেই তুমি পবিত্র,সাদা মনের সঙ্গে করো দোস্তি আর মিত্র।হিংসা বিদ্বেষ ক্রোধের আগুন,নিভিয়ে ফেলে রাঙাও ফাগুন।দিলদরিয়া ভরে তোলো মানবতার গুনে,অহংকারের দাবানলে পুড়বে সুন্দরবনে।গুণীজনদের করো কদর,অপাত্রে দিওনা মান,জন্মিলে হয় না মানুষ যদি না থাকে ভদ্রতা জ্ঞান।রুপা কি আর সোনা চিনে বুঝবে কি তার মূল্য,এসো গড়ি বিশ্বটাকে মনটা রাখি প্রফুল্ল।--- আব্দুল হামিদ সরকার(১৭/৩/২৫)লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ১৭ মার্চ, ২০২৫।...










