বৃহস্পতিবার, জুন ১৮

রাজনীতি

স্টেজ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে, নতুন দলের আত্মপ্রকাশ কাল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

স্টেজ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে, নতুন দলের আত্মপ্রকাশ কাল

|| নিউজ ডেস্ক ||আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। ওইদিন বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশাল গণজমায়েতের মাধ্যমে দলটির ঘোষণা দেওয়া হবে।এদিকে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে। সরজমিনে ঘুরে দেখা যায়, আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে বেরিকেটসহ স্টেজ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলছে। সন্ধ্যা থেকে কাজ পুরোদমে শুরু হবে বলেও জানা গেছে।জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আ...
বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিলেন খালেদা জিয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিলেন খালেদা জিয়া

|| নিউজ ডেস্ক ||বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় তিনি দুপুর সাড়ে ১২টার দিকে যোগ দেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি চেয়ারপারসন।এর আগে সকাল ১১টায় শুরু হওয়ায় সভার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভা শুরু হয় শোক প্রস্তাব দিয়ে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রমান্যচিত্রে তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’। এছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপরে রুদ্ধদ্বার কর...
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করছে পুলিশ।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চবি ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’ এর নেতৃত্ব দিতেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিয়েছিলেন শামীমা সীমা। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর যাননি।সম্প্রতি শামীমা নগরের গোলপাহাড় এলাকার পিটুপি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফি...
বগুড়া ১নং ফাঁপোর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়া ১নং ফাঁপোর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

|| মো: সোহানুর রহমান | বগুড়া সদর প্রতিনিধি ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আওতাধীন ১নং ফাঁপোর ইউনিয়নের ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির তিন (০৩) মাসের জন্য গঠিত কমিটিতে জাহিদ হাসানকে আহ্বায়ক ও রাজন শেখকে সদস্য সচিব করা হয়।আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি ইসরাফিল আলম ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কমিটির কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন- সেবা ইসলাম, আলবাব কবির, রোহান প্রামানিক, মুরাদ হোসেন, শুভ প্রামানিক, ইমরান ফকির, রাহাত বাবু, ছোয়াত আলী, মোস্তাফিজুর রহমান, সানোয়ার হোসেন, সিয়ান বাবু, রাহাত ইসলাম মুরশিদ, নুর মোহাম্মদ, আনোয়ার হোসেন, হৃদয়, রাব্বি প্রামানিক, আফফান হোসেন মারুফ, আলিফ শেখ।...
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
রাজনীতি, সর্বশেষ

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে আত্মপ্রকাশ করে সংগঠনটি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আনার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের আবু বাকের মজুমদার, সমন্বয়ক আব্দুল কাদেরসহ আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী।তারা ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্বতন্ত্র নতুন সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন।বৈষম্যবিরোধীদের আন্দোলনের এই অংশ যখন নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন, তখন আরে...
মারা গেলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান
রাজনীতি, সর্বশেষ

মারা গেলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান

|| নিউজ ডেস্ক ||বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তার দাফন-কাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।আবদুল্লাহ আল নোমানের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। দ্বিতীয়বার ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির...
সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসি...
বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর উপজেলা শাখ...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারেক রহমানের বাণী
রাজনীতি, সর্বশেষ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারেক রহমানের বাণী

|| নিউজ ডেস্ক ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে তারেক রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। আমি এই দিনে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রক্ত রাঙ্গা একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ দিনেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয়। বায়ান্ন সালের ২১’শের রক্তাক্ত পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধিকারের সংগ্রাম তীব্র হয়ে অর্জিত...
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

|| নিউজ ডেস্ক ||বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন।রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ মামলায় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যও আসামি ছিলেন। কিন্তু পরে তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অথচ খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়নি।’এই আইনজীবী বলেন, ‘এ মামলার তদন্তকারী কর্মকর্তাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। এমনকি...