বৃহস্পতিবার, এপ্রিল ১৬

রাজনীতি

জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করুন : জমিয়তে তালাবা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করুন : জমিয়তে তালাবা

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ জমিয়তে তারাবায়ে আরাবিয়া।রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মাদ্রাসা শিক্ষা রক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক মোহাম্মদ ইমরানুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক প্রধান সম্পাদক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মোহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জুব...
ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক তৎপরতার অভিযোগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।...
প্রতিবন্ধীদের ভাতা লুটেছে আওয়ামী লীগ: তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

প্রতিবন্ধীদের ভাতা লুটেছে আওয়ামী লীগ: তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।২০০১ সালে বিএনপি সরকার প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান শুরু করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই ভাতাকে নিজেদের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করেছে। তিনি প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ বাড়ানোর এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন।তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যা তাদের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে। এই অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে...
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুমআ উত্তরাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে পবিত্র কুরআন মসজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। নিয়মিত আমল পাঠ করেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভায় উপস্থিতির একাংশ।ঢাকা উত্তরের আমীর মাওলানা মুহিব্বুবুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দরসুল কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা ওয়ালীউল্লাহ ফরাজী। সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে আগামী ২৫ ডিসেম্বর ২০২৪, জাতীয় কাউন্সিল সম্মেলন সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও সফল করার উদাত্ত আহ্বান জানান। সভায় সম্মেলনের পোস্টার, কুপন, হ...
তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের (দেশবাসীকে) ধৈর্য ধরতে বলেছেন। ছাত্র-জনতার আন্দোলনে বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’লন্ডন অবস্থানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি দলের কয়েকটি স্থানীয় কর্মসূচিতে অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ড...
আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু
রাজনীতি, সর্বশেষ

আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু

|| নিউজ ডেস্ক ||'ভারতীয় আগ্রাসন' এর প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে এ লংমার্চ শুরু হয়।লংমার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘দিল্লির সাম্প্রদায়িক শাসকরা শুনুন! আপনারা লেডি ফারাওকে ১৬ বছর ধরে ক্ষমতায় রাখতে সমর্থন দিয়েছেন। আজ ভারত গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার সম্মুখীন। ভারত চায় না বাংলাদেশ তার জনগণের ইচ্ছায় চলুক।’আগরতলা অভিমুখে বিএনপির লংমার্চ শুরুএর আগে আজ সকাল ৭টা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার, মাথায় রঙিন টুপি। সেখানে সমাবেশ শেষে শুরু হয় লংমার্চ।সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াপল্টন ...
আটকে দেওয়া হলো ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা
রাজনীতি, সর্বশেষ

আটকে দেওয়া হলো ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।রবিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেওয়া হয়।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়।ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রার পূর্বে বিএনপির নয়া পল্টন কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদ...
রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবেক মেম্বার মানিক মিয়া, ও কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক।পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহমেদ রাজুর অপর সর্মথক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও ...
শুভেন্দু বাবুকে মোদী-হাসিনার রাজনীতি ছাড়তে বললেন বিএনপি নেতা বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শুভেন্দু বাবুকে মোদী-হাসিনার রাজনীতি ছাড়তে বললেন বিএনপি নেতা বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামীলীগের নেতাকর্মী সবাইকে বিপদে ফেলেছেন। আজকে যদি সে দেশে থাকতেন, এরেস্ট হতেন, জেলে যেতেন, নেতাকর্মীরা কিছুটা মিছিল করার সুযোগ পেতো, মাঠে থাকতে পারতো। হাজার হাজার মানুষকে গুলি করে মেরে এই মহিলা পালিয়ে গিয়ে আওয়ামীলীগকে যেমন বিপদে ফেলেছেন, যারা নিহত হয়ছে তাদেরকে বিপদে ফেলেছেন, আজকে আমাদেরেকে বিপদে ফেলার জন্য ইন্ডিয়া বসে বসে চক্রান্ত করছেন। ফ্যাসিস শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে দেশে এনে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই চলবে।নরসিংদীর রায়পুরায় প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষো কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এসব কথা বলেন।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার পলাশতলী বাজার ম...
ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি : সভাপতি ইউসুফ ও সেক্রেটারি মাহবুব
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি : সভাপতি ইউসুফ ও সেক্রেটারি মাহবুব

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৫ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ইউসুফ আহমাদ মানসুরকে সভাপতি ও শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল নির্বাচন করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন মুনতাসির আহমাদ।আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে আয়োজিত ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।কেন্দ্রীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণার আগে ১৩ দফা উপস্থাপন করেন ইউসুফ আহমদ মানসুর।দফাগুলোর মধ্যে- স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার; জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী, হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা; ভারতীয় আগ্রাসন প্রতিরো...