আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি আল্লামা মামুনুল হকের
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের বিচার করার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌরএলাকার মাসুমপুর ফুটবল খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিচার শেষে যদি কোনো আওয়ামীলীগ নেতাকর্মী বেঁচে থাকে, তবেই তাদের রাজনীতির সুযোগ দেওয়া যেতে পারে। তবে তার বিশ্বাস, সঠিক বিচার হলে আওয়ামীলীগ পরিচালনা'র মতো কেউ অবশিষ্ট থাকবে না। মামুনুল হক বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধা...










