ফুলবাড়ীতে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজ...










