সোমবার, জুন ১৫

রাজনীতি

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও আকলিমা তুলি অনলাইনে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠক আয়োজন ও সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে...
বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু
বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ

বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসিবিএল) এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী ‘প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ব্যাংকিং (পিসিআইবি)’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাজধানীর মতিঝিলে বিআইআইএফ ট্রেনিং হলে ৫ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. শামসুল আরেফিন। তিনি বলেন, “বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং শতাধিক ইসলামী শাখা ও উইন্ডো কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু সুদভিত্তিক ব্যাংকিং ধর্মবিরোধী, তাই প্রফিট-লস-শেয়ারিং পদ্ধতির ইসলামী ব্যাংকিং এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে ইসলামী ব্যাংক পরিচালনায় কেবল মুনাফা অর্জন নয়, প্রয়োজন কমিটমেন্ট, ডেডিকেশন এবং ইসলামী অর্...
মানিকগঞ্জে জামায়াত অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াত অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের অভিযোগে শিবালয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম গ্রেপ্তার হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে শিবালয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ কোর্টে চালান করে দেয়।অভিযোগ রয়েছে, অভিযুক্ত আলিম নিজে আরও কয়েকজন বিএনপির লোক সাথে নিয়ে জামায়াত অফিস ভাঙচুর করেছে।...
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল রাজার মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল রাজার মতবিনিময়

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নির্বাচিত হলে নৌ এম্বুলেন্স, সোনাহাটে ইমিগ্রেশন ব্যাবস্থা চালু ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।। শনিবার (০৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।‎তিনি বলেন, ইতিপূর্বে যারা একাধিকবার মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারেননি। তাদের চেয়ে তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে ২৫-কুড়িগ্রাম-১ আসন বিএনপিকে উপহার দিতে পারবেন। সেই লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে মানুষের মাঝে থেকে নির্বাচনী জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। এছাড়া শহীদ জিয়ার আদর্শকে লালন করে তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন লড়াই সংগ্রামে দলী...
সিরাজগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| মোঃ রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||স্বাধীনতার ঘোষক (বীরউত্তম) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন- বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে- সিরাজগঞ্জে আলোচনা সভা, র‍্যালি প্রদর্শন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।আলোচনা সভায় প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব-অ্যাডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদ...
গ্লোবাল সুমূদ ফ্লোটিলায় হামলা-গ্রেফতার; তীব্র নিন্দা ও মুক্তির দাবি ইসলামী ঐক্য আন্দোলনের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গ্লোবাল সুমূদ ফ্লোটিলায় হামলা-গ্রেফতার; তীব্র নিন্দা ও মুক্তির দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ব সন্ত্রাসী ইজরাইলীদের সকল ধরনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গাজায় অসহায় মানুষের সাহায্যার্থে নৌপথে গ্লোবাল সুমূদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসান। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমআ রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ দাবি জানান।মোস্তফা বশিরুল হাসান বলেন, মার্কিন ও ইসরাইলের সকল নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ক্ষুধার্ত গাজাবাসীর পাশে দাঁড়ানো ও সহমর্মিতা জানানোর জন্য নৌবহরে অংশ নেওয়া মানবাধিকার কর্মীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অথচ জায়নবাদী শক্তি এদেরকে গ্রেফতার করে ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছে। ...
পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি ও পূজামণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পুরোহিতকে মারধর করলে পূজামণ্ডপে বিশৃঙ্খলা দেখা দেয়।এজাহারে আরও বলা হয়, এর আগে রাজীব পূজামণ্ডপের সামনে এসে উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের হুমকি দিয়েছিলেন। পরে কমিটির জিজ্ঞাসাবাদের মুখে তিনি আশ্বাস দেন যে আর এমন করবেন না। কিন্তু শুক্রবার সকালে আবারও তিনি মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত ...
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুদাফা সিটি গেটের সামনে গাসিক ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নেতাকর্মীরা উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ও গাজীপুর- ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড বিএনপির আহ্বায়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।সভায় ...
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই: মনিরুজ্জামান মন্টু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই: মনিরুজ্জামান মন্টু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, একটি ধর্মান্ধ গোষ্ঠি গ্রামের সহজ-সরল মা-বোনদের ভুল বুঝিয়ে তাদের দলে ভেড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী এসব শক্তিকে রুখে দিয়ে নারী সমাজকে মূল স্রোতের সাথে সম্পৃক্ত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সমান অধিকারের। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।শুক্রবার (৩ অক্টোবর) বিকালে রূপসার আইচগাতী ইউনিয়ন পরিষদের ৩নং মিলকী দেয়াড়া ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এর জন্য সর্বপ্রথম প্রয়োজন বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ইস্পাতকঠিন ঐক্য। ঐক্য ছাড়া ফ্যাসিবাদ ও মৌলবাদকে পরাস্ত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।মনিরুজ্জামান মন...
নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা ও তরুণ নেতা ডা. ইউনুছের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।‎‎অভিযোগ রয়েছে, সাইফুর রহমান রানার সমর্থক ও যুবদল থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেওয়া রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দ্বিপ মণ্ডল (৪৫) এই সংঘর্ষে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন বাজি মণ্ডল (৩৮), মুরাদ মণ্ডল (৪৩), বক্তার আলী মণ্ডল(৪৯), গোলজার আলী মণ্ডল (৬০), লাভলু মণ্ডল (৪০), রাজীব মণ্ডল (৩৫)সহ অজ্ঞাত ২০-২৫ জন অস্ত্র...