শনিবার, এপ্রিল ১১

রাজনীতি

ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী তারবিয়াত ও শব বেদারী অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী তারবিয়াত ও শব বেদারী অনুষ্ঠিত

চারিত্রিক উৎকর্ষ সাধন ও আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম নৈশ ইবাদত|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের উদ্যোগে আয়োজিত রাতব্যাপী দায়িত্বশীলদের তা'লিম-তারবিয়াত ও শব বেদারীতে আলোচকগণ বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সফলতা লাভ এবং ব্যক্তি চারিত্রের উৎকর্ষ সাধন ও আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম নৈশ ইবাদত। বিশেষ করে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ অবশ্যই পালনীয়। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন ছাড়া ইসলামী আন্দোলন বা ইসলামী বিপ্লবে সফল হওয়া সম্ভব নয়। তাই প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে ফরয বিধানাবলী যথাযথ দায়িত্বশীলতার সাথে আদায় করার পাশাপাশি সুন্নাহর উপরও পাবন্দ হতে হবে। আর সাথে সাথে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার লক্ষ্যে এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অবশ্যই নৈশ ইবাদতও বেশি বেশি করতে হবে। বিশেষ করে নিয়মিত তাহাজ্জু...
হাসনাবাদে বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসনাবাদে বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে তৃণমূল নেতাকর্মীরা|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৮নং হাসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অদ্য ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মো. ইউনুছ আলী।সভায় সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম।সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—আলহাজ্ব মো. মোখলেছুর রহমান, সদস্য সচিব, নাগেশ্বরী উপজেলা বিএনপি; আলহাজ্ব শফিউল আলম শফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি; মো. ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী পৌর বিএনপি; মো. শহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি; মো. নাজির হোসেন, ...
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।সংগঠনটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।এর আগে, মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।প্রসঙ্গত, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক কর...
শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ( মানিকগঞ্জ )শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক আফরোজা খানম রিতা।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কেওয়ারজানী হরুন নাহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।রিতা বলেন, প্রত্যেক মা-বাবা'র দায়িত্ব, সকল ছেলে-মেয়ের পড়াশোনা তদারকি করতে হবে। এই স্কুল যেন সামনে আরও দেশের মধ্যে সুনাম অর্জন করতে পারে, সকল শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।বিএনপির এই নেত্রী অভিবাবকদের উদ্দেশ্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আসছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন, আমি আপনাদের মাঝে যেন সব সময় পাশে থাকত...
খুলনায় দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‘দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আদর্শ পুরুষ’ — খুলনা বিএনপি|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিএনপি নেতারা বলেছেন, এম নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আলোকবর্তিকা ও বিএনপির ভিত্তি নির্মাণের অগ্রদূত। তিনি ছিলেন নীতিনিষ্ঠ, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ, যিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, মানবিকতা ও সাংগঠনিক দক্ষতা আজও বিএনপি কর্মীদের অনুপ্রেরণা জোগায়।নেতারা বলেন, দাদু ভাইয়ের রাজনীতি ছিল আদর্শ, সততা ও জনগণের ভালোবাসায় গড়া। আমরা তাঁর দেখানো পথে থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক স...
রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নিয়মিত সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরীব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দারস অনুষ্ঠিত হয়। এতে দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঞা।মহানগর দক্ষিণের আমীর আলহাজ্ব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দারসুল কুরআনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এফএম আলী হায়দার ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।...
বিগত পাঁচদিনে তিন অগ্নিকাণ্ডের ঘটনায় পিপলস্ পার্টির উদ্বেগ প্রকাশ
রাজনীতি, সর্বশেষ

বিগত পাঁচদিনে তিন অগ্নিকাণ্ডের ঘটনায় পিপলস্ পার্টির উদ্বেগ প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||বিগত পাঁচদিনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সংশয় প্রকাশ করেছে বাংলাদেশ পিপলস্ পার্টি। রবিবার (১৯ অক্টোবর) দলটির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মোঃ নুরুল হুদা এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, স্বল্পদিনের ব্যবধানে তিনটি বিশাল বিশাল অগ্নিকাণ্ডে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এসকল কাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা সরকারকে খতিয়ে দেখতে হবে। এজন্য স্বচ্ছ একটি তদন্ত কমিটি গঠন করে এর সঠিক কারণ উদঘাটন করা সরকারের একটি নৈতিক দায়িত্ব।নেতৃদ্বয় আরো বলেন, এই দুর্ঘটনার পিছনে অশুভ কোনো শক্তি জড়িত থাকলে বা এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কোনো গাফলতি থাকলে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, দেশের সরকারি-বেসরকারি বড় বড় স্থাপনা...
শিবালয়ে অন্যের স্ত্রী নিয়ে উধাও শ্রমিকদল নেতা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে অন্যের স্ত্রী নিয়ে উধাও শ্রমিকদল নেতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু হোসেন (এক ছেলে ও এক মেয়ের জনক) এক বিবাহিতা নারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা আক্তারকে নিয়ে উধাও হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয়ভাবে রাজু হোসেনের এই অনৈতিক আচরণ তীব্র নিন্দার জন্ম দিয়েছে, যা দুটি পরিবার ও তিনটি শিশুর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে।​সানজিদার স্বামী মো. শামিম হোসেন অভিযোগ করেন, তার অন্য জেলায় থাকার সুযোগে প্রায় তিন বছর ধরে রাজুর সঙ্গে সানজিদার পরকীয়া সম্পর্ক চলছিল।সম্প্রতি সানজিদা স্বামীর অর্থ ও গহনা নিয়ে গিয়ে রাজুর সহযোগিতায় বাসা ভাড়া নেন। পরে শামিমকে তালাক পাঠিয়ে একমাত্র সন্তানকে নিয়ে রাজুর সঙ্গে পালিয়ে যান। শামিম এ ঘটনায় শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন।​এদিকে, রাজুর প্রথম স্ত্রী আইরিন আক্তারও পরিবারের সঙ্গে দুর্...
দেশের বিভিন্ন স্থানে অগ্নি-নাশকতা : ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

দেশের বিভিন্ন স্থানে অগ্নি-নাশকতা : ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||মিরপুর গার্মেন্টস, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে বিশাল বিশাল অগ্নিকান্ডে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত) ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। রবিবার (১৯ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, এইসব নাশকতার কারণ উদঘাটন ও এর পিছনে অশুভ কোনো শক্তি জড়িত কিনা, তা ক্ষতিয়ে দেখা সরকারের নৈতিক দায়িত্ব। আর এইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কোন গাফলতিও আছে কিনা সেটাও নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা দরকার। দেশে একের পর এক বিভিন্ন অঘটন ঘটছে। এ সমস্ত অঘটন বন্ধে সরকা...
ভারতের আজ্ঞাবহরা নির্বাচনে কোন দলকে সমর্থন করে তা দেখতে চায় বিএনপি -মেজর অবঃ হাফিজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতের আজ্ঞাবহরা নির্বাচনে কোন দলকে সমর্থন করে তা দেখতে চায় বিএনপি -মেজর অবঃ হাফিজ

|| আক্তার হাওলাদার | তজুমদ্দিন (ভোল) প্রতিনিধি ||বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি দেখতে চায় ভারতের আজ্ঞাবহরা কোন দলকে সমর্থন করে। বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল উদ্ভট দাবী তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। বিএনপি ইসলামী মূল্যবোধকে সমর্থন করেন। বাংলাদেশে ইসলামের যেনো অবমাননা না হয়। আলেম-ওলামারা সমাজের বিশিষ্টজন। যারা বা যেই দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ায়, দায় তাদেরকে বহন করতে হবে। বিগত দিনে দাড়ি-টুপি থাকার কারণে নিরীহ লোকও নির্যাতনের শিকার হয়েছেন। যোগ্য ব্যক্তিকে নির্বাচিত না করলে দেশ ধ্বংস হয়ে যাবে।শনিবার (১৮ অক্টোবর) সকালে তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত ইমাম মোয়াজ্জেম -ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপির স...