শনিবার, এপ্রিল ১১

রাজনীতি

যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, তারাই প্রকৃত বিএনপি: মনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, তারাই প্রকৃত বিএনপি: মনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেয়েছিলেন, পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছেড়েছিলেন—তারা এখন আবার বিএনপির পরিচয়ে রাজপথে নামতে চাইছেন। তিনি বলেন, “যখন হাজার হাজার নেতাকর্মী কারাগারে, রাজপথে কিংবা পলাতক ছিলেন, তখন তারা ঘরে বসে এসি রুমে ঘুমিয়েছেন। এখন সেই মৌসুমি পাখিরা আবার বিএনপির নাম ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে চায়।”শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর জিয়াহল চত্বর (শিববাড়ি মোড়) থেকে শুরু হওয়া ধানের শীষের প্রচার মিছিল ও বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি কেডিএ অ্যাভিনিউ হয়ে র‌্যাফায়েল চত্বরে গিয়ে পথসভায় পরিণত হয়। এতে মহান...
বেলকুচিতে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শেরনগর বাবলু খাঁর বাড়ি প্রাঙ্গণ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। শোডাউনটি বেলকুচি–এনায়েতপুর মূল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। এইসময় অংশগ্রহণকারীরা ধানের শীষের সমর্থনে শ্লোগান দেন এবং বাবলু খাঁনকে ‘জনগণের নেতা’ হিসেবে পরিচিত করার আহ্বান জানান।স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সমস্যা সমাধানে কাজ করা এবং সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বা...
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে শিবির
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে শিবির

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||জুলাই সনদের উপর গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়াই যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই সনদ আমাদের সকলেরই প্রত্যাশা ছিল। এটি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইলফলক। এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা দরকার। যদিও এটি অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো, একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে আবার পাল্টে ফেলে। এজন্য গণভোট হলে জুলাই সনদ আইনি ভিত্তি ও সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে। সেটি অর্ডিন্যান্সের মাধ্যমে অতটা পাবে না। এজন্য আমরা গণভোটের পক্ষে। ...
ভূরুঙ্গামারীর আন্ধারিঝাড়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীর আন্ধারিঝাড়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইউনুছ আলী।পথসভায় তিনি বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ও এর জাতীয় জীবনে প্রয়োগযোগ্য দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই ৩১ দফা হচ্ছে নতুন দিকনির্দেশনা।”এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ...
আন্দোলনরত এবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিবৃতি
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্দোলনরত এবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিবৃতি

|| নিজস্ব প্রতিবেদক ||স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে 'ইসলামী ঐক্য আন্দোলন'।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত) বলেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের মূল ভিত্তি এবং সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ তাঁদের ন্যায্য ও যৌক্তিক দাবি, বিশেষ করে শিক্ষা কার্যক্রম জাতীয়করণের মতো জীবনঘনিষ্ঠ দাবিতে রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত থাকা সত্ত্বেও, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে চরম উদাসীনতা প্রদর্শন করা হয়েছে।তিনি আরো বলেন, সর্বশেষ, জাতীয় প্রেস...
নেত্রকোণায় বাস টার্মিনাল পরিচ্ছন্নতা অভিযানে এনসিপি নেতা ফাহিমের অংশগ্রহণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নেত্রকোণায় বাস টার্মিনাল পরিচ্ছন্নতা অভিযানে এনসিপি নেতা ফাহিমের অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিনিধি ||নেত্রকোণা জেলা আন্ত: বাস টার্মিনাল পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য "ফাহিম রহমান খান পাঠান"। বুধবার (২৯ অক্টোবর) পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর্দার পরিচালিত এই অভিযানে তিনি অংশ নেন।এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। অভিযান চলাকালে যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বাস টার্মিনাল সংস্কার এবং আধুনিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয় যা পূর্বেও NCP এর কেন্দ্রীয় সদস্য " ফাহিম রহমানের বেশ কিছু প্রস্তাবনার মাঝে অন্তর্ভুক্ত ছিলো।...
রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন আইন বাস্তবায়ন, বৈষম্যমূলক বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং সারাবছর নিবন্ধন আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করার দাবিতে বিক্ষোভ করেছে নিবন্ধনবিহীন ছোট ছোট দল নিয়ে গঠিত রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন।গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বৈষম্যমূলক নির্বাচন কমিশনের অধীনে কোনো দলীয় বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা অবিলম্বে কমিশনের পদত্যাগ ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন নিবন্ধন আইন প্রণয়নের দাবি জানান।এ সময় বক্তব্য রাখেন, রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি)-এর চেয়ার...
রামখানায় বিএনপির প্রাণবন্ত খুলি বৈঠক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রামখানায় বিএনপির প্রাণবন্ত খুলি বৈঠক

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠক রূপ নেয় জনসমাবেশে|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রাণবন্ত খুলি বৈঠক মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টায় রূপ নেয় এক উৎসবমুখর জনসমাবেশে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় রাজনৈতিক মিলনমেলায়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মো. ইউনুছ আলী।বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির প্রবীণ রাজনীতিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য ইব্রাহিম আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।বক্তব্যে প্রধান অতিথি ডা. ইউনুছ...
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ পিপলস পার্টির শুভেচ্ছা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ পিপলস পার্টির শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি- জননেতা নুরুল হক নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান এবং মহাসচিব মোঃ নুরুল হুদা। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা এই শুভেচ্ছা জানান।বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন, গণঅধিকার পরিষদ স্বল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী সাংগঠনিকভাবে সু সংগঠিত হয়েছে ভিপি নূরের নেতৃত্বে। পিপলস পার্টির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে গণঅধিকার পরিষদ। নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের রাজনৈতিক সফলতা এবং গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।...
দ্বীন প্রতিষ্ঠার নেতৃত্ব হতে হবে সত্য ও ন্যায়ের উপর অটল ও অবিচল _ইসলামী ঐক্য আন্দোলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দ্বীন প্রতিষ্ঠার নেতৃত্ব হতে হবে সত্য ও ন্যায়ের উপর অটল ও অবিচল _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেছেন, ইসলামী আন্দোলনে নেতৃত্ব একটি বিশাল বিষয়। নেতৃত্ব হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। তেমনি বাতিলের সাথে হবে আপোষহীন। যে নেতৃত্ব হক বাতিলের মধ্যে মিশ্রণ ঘটাবে, হকের উপর টিকে থাকতে ব্যর্থ হবে, সেই নেতৃত্বে দিয়ে আর যাই হোক দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব নয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ জোহর নীলফামারী জেলার ডোমার থানাধীন শুকনাপুকুর বাজার বাইতুন নূর জামে মসজিদে নীলফামারী জেলা শাখার কর্মী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব প্রফেসর দেলোয়ার রহমান। বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন হাফেজ মাওলানা আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক স...