শনিবার, এপ্রিল ১১

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুড়িগ্রাম-৪ আসনে আপন দুই ভাইয়ের লড়াই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুড়িগ্রাম-৪ আসনে আপন দুই ভাইয়ের লড়াই

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামী—থেকে আপন দুই ভাই মনোনয়ন পেয়েছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং বিএনপির প্রার্থী আজিজুর রহমান। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা এখন সংশ্লিষ্ট আসনের ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।​জানা যায়, এই দুই ভাইয়ের মধ্যে আজিজুর রহমান বড় এবং মোস্তাফিজুর রহমান ছোট ভাই। তারা রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। তাদের বাবা মনছুর আহমেদ একসময় মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।​সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত মনোনীত প্রার্থীদের তালিকায় কুড়িগ্রাম-৪ আসনে জেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুর রহমানকে প্রার্থী হিসেব...
নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। গতকাল (০৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।এর মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্...
খুলনার ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, খুলনা-১ এ এখনো সিদ্ধান্ত হয়নি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, খুলনা-১ এ এখনো সিদ্ধান্ত হয়নি

| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে খুলনা-১ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দলটি।সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা অঞ্চলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।ঘোষিত প্রার্থীরা হলেন—খুলনা-২ আসনে খুলনা বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,খুলনা-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা-৫ আসনে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি,এবং খুলনা-৬ আসনে খুলনা জেলা বিএনপির ভার...
বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নুরুল ইসলাম মনি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নুরুল ইসলাম মনি

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী -বামনা- পাথরঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।আজ সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা দলীয় ঐক্য রক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতি শুরু করে মাঠ পর্যায়ে গণসংযোগ জোরদার করেছেন।নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতার নেতৃত্বে বরগুনা-২ আসনে বিএনপি আগের মতোই শক্ত অবস্থান ফিরে প...
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাইফুর রহমান রানা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাইফুর রহমান রানা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা।আজ সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা দলীয় ঐক্য রক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ সাইফুর রহমান রানা বলেন,“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই। জনগণই আমার শক্তি, তাঁদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।”এদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি ...
খুলনা-২ আসনে মঞ্জুকে বিএনপির প্রার্থী হিসেবে কাজ শুরু করতে তারেক রহমানের নির্দেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা-২ আসনে মঞ্জুকে বিএনপির প্রার্থী হিসেবে কাজ শুরু করতে তারেক রহমানের নির্দেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাজ শুরু করার নির্দেশ পেয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।রবিবার (২ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোনে তাঁর সঙ্গে কথা বলেন এবং তাঁকে পক্ষ-বিপক্ষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন।নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘রবিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি আমাকে ফোন দেন। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিয়ে কাজ শুরু করুন। নির্বাচনে সবাইকে লাগবে—পক্ষ-বিপক্ষ, পছন্দ-অপছন্দ যাই থাকুক, সবাইকে সঙ্গে নিতে হবে।'গত সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোন...
কুয়েট গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে বোমা ও গুলি হামলা, নিহত ১
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুয়েট গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে বোমা ও গুলি হামলা, নিহত ১

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা বোমা ও গুলি হামলা চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ইউসেপের অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়া যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।রবিবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দলীয় অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।স্থানীয়রা জানান, হামলার শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ও দলীয় নেতা-কর্মীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।খান জাহ...
মানিকগঞ্জে আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। সোর্সের মাধ্যমে আজ তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়, আগামীকাল তাকে কোর্টে তোলা হবে।...
বেলকুচিতে বাবলু খাঁনের সমর্থনে শোডাউন ও লিফলেট বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বাবলু খাঁনের সমর্থনে শোডাউন ও লিফলেট বিতরণ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে বাবলু খাঁনের বাসভবন থেকে শোডাউনটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউন শুরুর আগে কর্মীরা লিফলেট বিতরণসহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। সমর্থকদের হাতে থাকা লিফলেটে লেখা ছিল— “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”মোটরসাইকেল শোডাউনটি বেলকুচি পৌর শহর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে গিয়ে শেষ হ...
যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, তারাই প্রকৃত বিএনপি: মনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, তারাই প্রকৃত বিএনপি: মনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেয়েছিলেন, পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছেড়েছিলেন—তারা এখন আবার বিএনপির পরিচয়ে রাজপথে নামতে চাইছেন। তিনি বলেন, “যখন হাজার হাজার নেতাকর্মী কারাগারে, রাজপথে কিংবা পলাতক ছিলেন, তখন তারা ঘরে বসে এসি রুমে ঘুমিয়েছেন। এখন সেই মৌসুমি পাখিরা আবার বিএনপির নাম ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে চায়।”শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর জিয়াহল চত্বর (শিববাড়ি মোড়) থেকে শুরু হওয়া ধানের শীষের প্রচার মিছিল ও বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি কেডিএ অ্যাভিনিউ হয়ে র‌্যাফায়েল চত্বরে গিয়ে পথসভায় পরিণত হয়। এতে মহান...