সলঙ্গার ধুবিল ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ৩নং ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার বাদ আসর ধুবিল কাটারমহল ঈদগাঁ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আফিকুল ইসলাম আনজির, থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মাসুদুর রহমান,ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম আনোয়ার হো...










