ওসমান বিন হাদী এক ভিন্নধর্মী রাজনীতির মাধ্যমে কোটি মানুষে হৃদয়ে স্হান করে নিয়েছেন
|| ডা. আনোয়ার সাদাত ||জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম তৈরির মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জুলাই সম্মুখ সারীর যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি।আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ রাজপথ, ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে।জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র–জনতার অংশগ্রহনে ওসমান বিন হাদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য হলো—সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।পুরোনো ধারার রাজনীতির উর্ধ্বে ওঠে নতুন ধারার রাজনৈতিক কৌশলের মাধ্যমে জনকল্যাণকর দেশপ্রেমভিত্তিক রাজনীতির...










