“এক হাদীতে গুলি চললে লক্ষ হাদী দাঁড়াবে”—খুলনায় উত্তাল ছাত্রশিবির
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং দেশের গণ-অভ্যুত্থানের চেতনাকেই লক্ষ্য করে চালানো হামলা—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। বক্তারা বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এ ধরনের হামলা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বানচালের একটি সুস্পষ্ট অপচেষ্টা।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় নগরীর বাবরি চত্বরে ছাত্রশিবিরের আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকেই হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির জোর দাবি জানানো হয়। বক্তারা পরিষ্কারভাবে বলেন, জুলাই যোদ্ধারা জীবিত থাকতে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।সমাবেশে প্রধান অতিথি সাবেক মহানগর সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যা–...










