খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন অনুমোদন
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৩ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর নূরনগরে অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ সিদ্ধান্ত ঘোষণা করেন।মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশের পূর্ববর্তী নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হলেও এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সরকারের বাইরে থেকে নির্বাচন আয়োজনের ফলে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী পরিবেশে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ...










