ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে নদীভাঙন রোধে মানববন্ধন
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুধকুমার নদের পূর্বপাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিলাই ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন তিলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, নুরুল ইসলাম, সাবেক সদস্য অহিল উদ্দিন, বর্তমান সদস্য ছোরাব আলী, ইউসুফ আলী, ও কছির উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি আরও ৭৫০ মিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ করে, তাহলে তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্বপাড়কে ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। গত দুই...










