বুধবার, মার্চ ১৮

অপরাধ, আইন ও আদালত

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার (যৌন হয়রানি) অভিযোগে শেখ আবুল কাশেম (৫৫) নামে এক ধর্মীয় শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) পাইকগাছায় এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক শেখ আবুল কাশেম উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত তফেল উদ্দিন শেখের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ জানান, আবুল কাশেম কাশিমনগর সরদার পাড়া জামে মসজিদের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষক। সেখানে এলাকার প্রায় ৩৫ জন শিশু ধর্মীয় শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনের ন্যায় শিশুরা মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে শিক্ষক আব্দুল কাশেম এর নিকট পড়তে যায়। এসময় শিক্ষক আবুল কাশেম...
নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট, নিলুর খামার গ্রামে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন যুবতী হাসিনা খাতুনকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করেছে একই গ্রামের যুবক বাবর আলী (২৮)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে বাবর আলী নদীতে মাছ ধরতে যায়। একই সময়ে হাসিনা খাতুন নদীতে মাছ কুড়াতে গেলে বাবর আলী তাকে জোর করে সেকেন্দার আলীর ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।হাসিনা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বাবর আলীকে হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ধর্ষক বাবর আলীকে পুলিশের হাতে তুলে দেয়।ভুক্তভোগী হাসিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বল...
বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবরকে যাবজ্জীবন কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবরকে যাবজ্জীবন কারাদণ্ড

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।দণ্ডপ্রাপ্ত হবিবর রহমান মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।আব্দুল বাছেদ জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দরজির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবরের দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।২...
ঢাকা আলিয়ায় বেড়েছে সাইকেল চুরি, নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় বেড়েছে সাইকেল চুরি, নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় সাইকেল চুরির ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। গত এক মাসে মোট চারটি সাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সাইকেলের একটিও ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীরা।গত কয়েকটা ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, চুরি যাওয়া সাইকেলগুলোর মধ্যে ঢাকা আলিয়ার আল্লামা কাশগরী রহঃ হলের ক্যান্টিনের সামনে থেকে ২টি, অতিথি কক্ষের সামনে থেকে একটি ও রুমের তালা ভেঙে একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।ক্যাম্পাসে একটি সাইকেল অনেক শিক্ষার্থীর কাছেই বেশ গুরুত্বপূর্ণ। টিউশনি, ক্লাস কিংবা অন্যান্য কাজগুলোতে ব্যবহারের জন্য অনেক শিক্ষার্থীর একমাত্র অবলম্বন হয়ে ওঠে নিজের কষ্টার্জিত টাকায় কেনা অত্যন্ত প্রয়োজনীয় এই বাহনটি। তবে সাইকেল চুরির ঘটনায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থী। চুরি যাওয়া সাইকেলগুলো ফেরত না পাওয়ায় প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ক্ষোভও প্রকাশ ক...
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

|| নিউজ ডেস্ক ||পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় যানজট নিরসনে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মার্কেট এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে দুপুরে ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাইভারসন ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (১৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় কেনাকাটার জন্য বিপুল জনসমাগম ঘটবে। ঈদ কেনাকাটার জন্য আগত জনসাধারণ এবং মার্কেট এলাকায় চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংগুলোতে ২১, ২২ ও ২৬ মার্চ এবং ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনের চাপ বাড়লে সংশ্লিষ্ট এলাকায় যান...
নতুন সিআইডি প্রধান গাজী জসীম উদ্দিন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

নতুন সিআইডি প্রধান গাজী জসীম উদ্দিন

|| নিউজ ডেস্ক ||পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে রোববার (১৬ মার্চ) নতুন দায়িত্বভার গ্রহণ করেন গাজী জসীম উদ্দিন।সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।সিআইডি জানায়, গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।...
হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব মৌজায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত পণ্য গোপনে বিতরণ করে চেয়ারম্যান, মেম্বার ও ডিলার মিলে আত্মসাৎ করেছেন।১৩ মার্চ ২০১৫ তারিখে ০৪ নং ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত পণ্য কার্ডধারীদের না জানিয়ে গোপনে বিতরণ করা হয়। স্থানীয়রা জানতে পেরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাইলে তিনি সঠিক জবাব দিতে ব্যর্থ হন।এলাকাবাসীর দাবি, এই অনিয়মের কারণে প্রকৃত কার্ডধারীরা তাদের প্রাপ্য পণ্য থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ রয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সময় চেয়ারম্যান অবৈধভাবে প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন।দেলওয়ার হোসেন, নওশাদ আলী, আফজাল হোসেন, নুর ইসলামসহ ১৫ জন অভিযোগকারী কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিয...
বেলকুচিতে নারী নির্যাতন বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নারী নির্যাতন বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে মোছাঃ খুশী খাতুন নামে এক নারী। ভুক্তভোগী এই নারী ও তার সন্তান বসতবাড়ীতে ফিরতে চায়। রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার বেলকুচি প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে এই দাবি জানানো হয়।সম্মানিত সাংবাদিকবৃন্দ,আমি একজন কলেজ প্রভাষক এবং জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর ও গাছ্য মেট্রো ধানা প্রতিনিধি। আমার বোন খুশী খাতুনকে নিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন, মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা কতটা সাড়া ফেলেছে আমাদের দেশে। শুধু শিশু তো নয় নারী নির্যাতন বাংলাদেশের সমাজে মারাত্মক আকার ধারণ করে আছে দীর্ঘদিন ধরে। আমরা আজ এখানে এক গুরুত্বপূর্ণ লোমহর্ষক ঘটনার প্রতিবাদ জানাতে ও ন্যায়বিচারের দাবি তুলতে একত্রিত হয়েছি। গত ২১/০৮/২০২৪ তারিখে, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন নারী ...
রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ ফাতেমা তুজ জোহরা তুষ্টি (৩০) ও তার পরিবার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম রায়গঞ্জ এলাকার মোছাঃ ফাতেমা তুজ জোহরা তুষ্টি, তার দুই বড় বোন মোমাঃ জান্নাতুল ফেরদৌস (৪২) ও মোছাঃ জান্নাতুল মাওয়া (৩৮), এবং তাদের মা মোছাঃ হোসনে আরা পারভীন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন।তবে জমির সীমানা নিয়ে প্রতিবেশী মোঃ আঃ মান্নান (৩৫), মোঃ নিজাম উদ্দিন (৩০), মোঃ আছর আলী (৫৮), মোঃ আঃ বারেক (৫০) এবং তাদের পরিবারের সদস্যসহ আরও ১০-১২ জন মিলে দীর্ঘদিন ধরে বিরোধ ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ফাত...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের আনন্দবাজার এলাকায় ১ হাজার ৯৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মাদক কারবারিরা ইয়াবা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা মোটরসাইকেলসহ ইয়াবাগুলো উদ্ধার করে।এর আগের দিন, শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা একটি অবৈধ অস্ত্রের চালানও আটক করে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও অস্ত্র পাচার রোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।...