নাগেশ্বরীতে বাস কাউন্টারে ভাড়া নিয়ন্ত্রণে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত ও জরিমানা
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ঢাকা ও অন্যান্য দূরপাল্লার পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।অভিযানকালে উপজেলার সব বাস কাউন্টার পরিদর্শন করা হয় এবং অনুমোদিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যেসব পরিবহন সংস্থা অনুমোদিত ভাড়ার বেশি টাকা নিয়েছিল, তাদেরকে তা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জা...










