কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক
|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৬ জন রোহিঙ্গা নাগরিকসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) ভোর ও সকালবেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে ৩০ জন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভোররাতে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বলে অভিযোগ রয়েছে। এরপর বিজিবির রৌমারী বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করেন। একই সময় রৌমারী থানা পুলিশের একটি দল আরও ৩ জনকে আটক করে, যাদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক।আটকদের মধ্যে ২২ জন রোহিঙ্গা ও ৮ জন বাংলাদেশি রয়েছেন বলে জানায় বিজিবি।অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট...










