বৃহস্পতিবার, মার্চ ১৯

অপরাধ, আইন ও আদালত

কুড়িগ্রামে ভিজিএফ চাল আত্মসাৎ: গুদাম থেকে উদ্ধার ৭.৫ মেট্রিক টন, দরিদ্ররা রইল খালি হাতে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ভিজিএফ চাল আত্মসাৎ: গুদাম থেকে উদ্ধার ৭.৫ মেট্রিক টন, দরিদ্ররা রইল খালি হাতে

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল পাওয়ার আশায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত দরিদ্র মানুষ। কিন্তু দিনের পর দিন অপেক্ষার পরেও তারা এক মুঠো চালও পাননি।অন্যদিকে ইউনিয়ন পরিষদের পাশের কয়েকটি গুদামে মজুদ অবস্থায় পাওয়া গেছে বিপুল পরিমাণ সরকারি সহায়তার চাল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ৪ জুন রাতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালিয়ে এসব গুদাম থেকে ৭.৫ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরাও। অভিযানের সময় অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।সরকারি হিসাব অনুযায়ী, সন্তোষপুর ইউনিয়নের ৮ হাজার পরিবারের জন্য বরাদ্দ ছিল মোট ৮০ মেট্রিক টন চাল। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, চাল বিতরণের আগেই...
ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল ভারতীয় ‘নুরজাহান’ ব্র্যান্ডের চালের বস্তায় পুনঃপ্যাকিং করার অভিযোগে যশোরের ঝিকরগাছায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ঝিকরগাছা উপজেলার কাটাখাল কালিতলা এলাকার ‘খোকন এন্টারপ্রাইজ’-এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। অভিযানে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম খোকন সরকারিভাবে বরাদ্দ পাওয়া টিআর ও কাবিখা প্রকল্পের চাল ভারতীয় ‘নুরজাহান’ চালের বস্তায় ভরে বাজারজাতের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা...
বানারীপাড়ায় মিঠু’র উপর হামলা; জামায়াতের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় মিঠু’র উপর হামলা; জামায়াতের সংবাদ সম্মেলন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। বুধবার (৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (৩ জুন) সকালে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলাকালে পৌর ভবনে হামলার ঘটনা ঘটে। পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগম চাল বিতরণে অংশ নিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আঃ রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠু আহত হ...
ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামী জসিম উদ্দিন(৪৪)কে আটক করেছে চাঁদগাঁও থানা পুলিশ।সোমবার (২ জুন) সকালে ঢাকার টঙ্গীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলি মাঝের পাড়া মুহাম্মদ ইদ্রিসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আফতাব উদ্দীন।জানা যায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিজ উপজেলা লোহাগাড়া ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকার একটি বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম চাঁদগাঁও থানা পুলিশ ঢাকা টঙ্গীর সেই বাসাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ছাত্র-জনতার উপর হামলায় চট্টগ্রাম চাঁদগাঁও থানায় দায়েকৃত মামলার ৭ নম্বর এজাহার নামীয় আসামী ছিলেন।এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চাঁদগাঁও থানার ভারপ্রা...
সেনাবাহিনীর অভিযানেবগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনাবাহিনীর অভিযানেবগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে।রবিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে...
আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ অস্ত্রসহ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ অস্ত্রসহ আটক

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ প্রকাশ আব্দুন নুর(৪৭)'কে অস্ত্রসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১১:১৫ টার সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ফার্মে এই অভিযান পরিচালনা করা হয়।থানা সুত্রে জানা যায়, লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বার আউলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে কপিল সাহেবের নির্মানাধীন খামারের সামনে ফাঁকা নির্জন জায়গায় একদল ডাকাত ডাকাতি করার জন্য অস্ত্র-শস্ত্র নিয়ে সমবেত হয়েছে এবং ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইপূর্বক চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম সেবা'র নির্দেশনায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম...
যশোরের রূপদিয়া হাটে কোরবানির গরু কিনতে আসা ব্যক্তির ওপর হামলা, টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যশোরের রূপদিয়া হাটে কোরবানির গরু কিনতে আসা ব্যক্তির ওপর হামলা, টাকা ছিনতাই

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর সদর উপজেলার রূপদিয়া গরুর হাটে কোরবানির গরু কিনতে আসা এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইনের পাশের এলাকায় ঘটে এই ছিনতাইয়ের ঘটনা। আহত ব্যক্তির নাম তাহেরুল ইসলাম (৪৫)। তিনি রূপদিয়া বাজার এলাকার বাসিন্দা এবং মৃত ফজলুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরু কেনার জন্য টাকা নিয়ে রূপদিয়া হাটে যাচ্ছিলেন তাহেরুল। পথে রেললাইনের পাশে ওঁৎ পেতে থাকা আলম (৫৫) ও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাহেরুলের পথরোধ করে। পূর্ববিরোধের জেরে তারা তাহেরুলের মাথায় পাথর দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং তার পকেটে থাকা গরু কেনার ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।...
ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৯ নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে। বৃহস্পতিবার (২৯ মে) দিনপূর্ব রাত সাড়ে তিনটার দিকে কাশিপুর সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই ৯ জনকে উদ্ধার করে দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন এবং থানায় হস্তান্তর করেন।পুশইন হওয়া ৯ জনের পরিচয় হলো—বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি ...
বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ১০
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ১০

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার দিনগত রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে নিয়ে শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা।অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়।ঘটনাস্থল থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন।অভিযানে দেখা যায়, ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব...
ছাত্রী হেনস্থার প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ছাত্রী হেনস্থার প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ

|| ঢাবি প্রতিনিধি ||রাজধানীর চাঁদনী চক মার্কেটে ব্যবসায়ী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। মারধরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।এদিকে মঙ্গলবার (২৭ মে) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আহত শিক্ষার্থীদের দেখতে যান।উল্লেখ্য, গতকাল ২৬ মে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং এক নারী শিক্ষার্থীসহ কাপড় কিনতে...