বৃহস্পতিবার, মার্চ ১৯

অপরাধ, আইন ও আদালত

রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।মঙ্গলবার (১৭ জুন) সকালে তিনি সিরাজগঞ্জে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার  মোঃ  ফারুক হোসেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের সুসজ্জিত একটি দল ডিআইজি-কে "গার্ড অব অনার" প্রদান করেন।ডিআইজি  সরেজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।ডিআইজি, ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকন...
লোহাগাড়ায় যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত মোহাম্মদ নাছির (৩৮) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানি নতুন পাড়ার বাসিন্দা।সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবনের সময় তাকে আটক করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।সূত্র জানায়, মোহাম্মদ নাছির কুখ্যাত ‘তৌহিদ গ্রুপ’ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতা ও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তার গতিবিধি নজরদারিতে রেখেছিল।অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈমের নেতৃত্বে একটি টিম ও লোহাগাড়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার সময় বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় তা...
ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

|| ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট (শাহবাগ হয়ে কাঁটাবন মোড় ) এলাকায় হঠাৎ বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপ। সোমবার (১৬ জুন) সকাল ৬টার দিকে ১২-১৫ জনের একটি দল স্লোগান দিতে দিতে এসে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনা ঘটার পরপরই তারা এলাকা ত্যাগ করে।এছাড়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে পুলিশ সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এবং একজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান বলেন, “স্লোগানের শব্দ শুনে আমি বারান্দায় গিয়ে দেখি ১২-১৫ জন ব্যানার নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে স্লোগান দিচ্ছে। তারা মিছিল শেষে ককটেল ফাটিয়ে দ্রুত সরে পড়ে।”এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ঘটনার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং বোম্ব ডিসপোজা...
ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র হাতে সাড়ে ৭ লাখ টাকার মাদক জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র হাতে সাড়ে ৭ লাখ টাকার মাদক জব্দ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। যার সর্বমোট বাজার মূল্য-৭ লক্ষ ৭২ হাজার ৬’শত পঞ্চাশ টাকা। সোমবার (১৬ জুন) মধ্যরাতে উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, উপজেলার বালারহাট ‍বিওপি’র কুরুষা -ফেরুষা, শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপি’র নাগরাজ নামক স্থানে বিজিবি’র ০৩টি বিশেষ টহলদল অভিযান চালায়। এসময় কতিপয় সন্দেহজনক লোকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি'র টহলদলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে ০১টি ইজিবাইকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে গাঁজা...
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||সন্ত্রাসীদের ছোড়া গুলিতে খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সাজিদ হাসান। রবিবার (১৫ জুন) রাত ৯ টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিক্সাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল গ্যারেজের সামনে আসার পর জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পারে এবং রিক্সা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু'জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদেরে বাম কোমরে এবং অপরটি ডান...
খুলনায় সবুজ হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সবুজ হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গত ২ জুন ২০২৫ তারিখ রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোতা নূরানী মহল্লার কাঠ গোল্লার পাশের কলপাড়ে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক মিলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে সবুজ হাওলাদারকে হত্যা করে। এই ঘটনায় মামলার প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত আসামীদের সনাক্ত করে।পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত ১৫ জুন ২০২৫ তারিখ হাফিজনগর এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত আসামী ১) ভাগনে সজীব (চোর সজীব) (২০), পিতা-অজ্ঞাত, সাং-নবীনগর, থানা-সোনাডাঙ্গা মডেলকে এবং র‍্যাব-৬ এর সহায়তায় বানরগাতী হতে ২) নয়ন মৃধা (২৬), পিতা-মৃত আজিজ মৃধা, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে গ্রেফতার করা হয়।কে,এম,পি’র বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত ...
নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সত্য উদঘাটনের নিরলস প্রচেষ্টায় ইয়াবা দিয়ে ফাঁসানোর চক্রান্ত থেকে রক্ষা পেয়েছেন মো. মিলন মিয়া (২৭) ও মো. এরশাদুল হক (৩৫)। একইসঙ্গে পূর্বপরিকল্পিত এই ষড়যন্ত্রের মূল হোতা মো. জুয়েল হক (২৭) ও মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজার এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনকভাবে মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অলকান্ত রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। সেখান থেকে তারা একটি সুজুকি জিকজার মোটরসাইকেল থেকে ৬৭ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করেন। উপস্থিত জনতার সামনেই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ইয়াবা জব্দ করা হয় এবং মিলন মিয়া ও এরশাদুল হককে প্রাথমিকভাবে আ...
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শারাবানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই দূর্ঘটনা ঘটে। মৃত ওই নারী বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেম স্ত্রী।স্থানীয়রা জানান, রবিবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মারাত্মক যখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ফরবাড়ীতে পৌছলে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ...
খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত।রবিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় মামুনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের তথ্য থেকে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘো...
তজুমদ্দিনে দু’টি ধর্ষণ মামলা, আটক ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে দু’টি ধর্ষণ মামলা, আটক ৪

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিনের ব্যবধানে একজন বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা জানোরা বেগম ও অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে।তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রাম ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছগ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।মামলার সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০ টার দিকে প্রতিবন্ধী এক শিশু(১৫)র  মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। বাসুর মেয়ের ডেলিভারি জনিত সমস্যার কারণে পরিবারের লোকজন অন্যত্র থাকায় বাড়ি ফাঁকা পেয়ে বাক ও মানসিক প্রতিব...