বৃহস্পতিবার, মার্চ ১৯

অপরাধ, আইন ও আদালত

লোহাগাড়ার পুটিবিলা ডলু বনবিট এলাকায় করাতকলে ভ্রাম্যমাণ আদালত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ার পুটিবিলা ডলু বনবিট এলাকায় করাতকলে ভ্রাম্যমাণ আদালত

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ার ডলু বনবিট এলাকার পুটিবিলা ইউনিয়নের এমচর হাটের বিভিন্ন এলাকায় তিনটি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ টি করাতকলে ৫ হাজার টাকা জরিমানা ও অপর ২ টি করাতকলের কাঠ এবং যন্ত্রপাতি জব্দ করা হয়।২৩ জুন (সোমবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। অভিযানকালে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া,পদুয়া স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন, ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন, টংকাবর্তী বিট কর্মকর্তা নাঈম উদ্দীন,লোহাগাড়া থানা পুলিশ,আনসার বাহিনীর সদস্য, ভূমি অফিসের স্টাফ ও বনবিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, করাতকলে কোন কাগজপত্র না থাকার কারণে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে উপজেলার পুটিবিলা এমচরহাট এলাকায় ১ ...
নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়: বকুল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়: বকুল

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘ ১৬ বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছি। মাফিয়া হাসিনা পালিয়ে গেছে। আমরা ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেছে এদেশের মানুষ শান্তিতে চলাচল করতে পারবে, শান্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে, শান্তিতে আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালিয়ে গেছে ঠিকই; কিন্তু তার রেখে যাওয়া সন্ত্রাসীরা রং বদল করে প্রশাসনের ছত্রছায়ায় আবারো তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাসীদের উল্লাসমঞ্চ আমাদের এলাকায় হতে পারে না; সন্ত্রাসীদের দখলে এলাকা থাকবে আর সাধারণ মানুষ আতঙ্কে থাকবে এটা হতে পারে না। সন্ত্রাসীদের পদচারণায় এলাকা প্রকম্পিত থাকবে বলে সাধারণ মানুষ, ছ...
লোহাগাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শহরের চৌধুরী সড়কের মোমেনা টাওয়ারে ভাড়াটিয়া বাসায় স্বামীর ধারালো ছুরিকাঘাতে আহত স্ত্রী হাসিনা বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।নিহত হাসিনা বেগম সাতকানিয়া উপজেলার বাজালিয়া বদ্দ পাড়ার ফজল করিমের প্রথম স্ত্রী।সোমবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।নিহতের বাপের বাড়ির স্বজনরা জানান, স্বামীর ছুরিকাঘাতের পর আমরা হাসিনা বেগমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ৩ টি মেয়ে ও ২ টি ছেলে সন্তান রয়েছে।মোমেনা টাওয়ারের পার্শ্বের এলাকার বাসিন্দা হেলাল মেস্ত্রী বলেন, হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবরটি তার মেয়ে আমাকে মোবাইলে জানিয়েছে।উল্লেখ্য, গত বুধবার (১৮...
নরসিংদীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ সবুজ ওরফে সেলিম, নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, মো: সবুজ ওরফে সেলিমের বিরদ্ধে ডিএমপি'র ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং পলাশ থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পলাশ থানা...
সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪জনের যাবজ্জীবন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪জনের যাবজ্জীবন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, একই এলাকার সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ইসলাম এবং সাইদুল ইসলাম খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, মামলার ১৮ আসামির মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। অপর ১৩ জনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার অভিযোগপত্রে বলা হয়, নিহত ...
বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় অপহরণকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রবিবার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব কর্মকর্তা জা...
খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ গতকাল রাত ১.৩০ ঘটিকা হতে ভোর ৫ ঘটিকা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ১) সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), পিতা-বাবুল মোল্লা, সাং তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ২) তৌহিদুর রহমান (৪২), পিতা-মৃত শেখ হাবিবুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ৩) আরিফ হোসেন (৩১), পিতা-শফিকুল ইসলাম মোল্লা, সাং-তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলন এবং ৪) তাসফিকুর রহমান (১৯), পিতা-তৌহিদুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়।স্থানীয়রা ও আইন শৃংঙ্খলা বাহিনী সূত্র জানায়, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই ব...
লোহাগাড়ায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত দম্পতি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত দম্পতি আটক

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও স্বর্ণালংকারসহ ডাকাত দম্পতিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২টি অস্ত্র, স্বর্ণালংকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।থানা সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার কর্মরত এসআই (নি.) মো. শরিফুল ইসলাম পিপিএম (বার), সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারের নিমিত্ত বিশেষ অভিযান পরিচালনাকালীন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় আমিরাবাদ বাজার হতে চুনতি বাজার এলাকায় যাওয়ার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের আধুনগর খাসমহল এলাকায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পূর্বপাশে জনৈক মান্নানের মুদি দোকানের সামনে ফাঁকা জায়গা একজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহজনক দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তা...
বদলগাছীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আহত ৩

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। বদলগাছী হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামক তার একটি প্রতিষ্ঠান আছে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মোঃ আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদে...
খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় একটি বিদেশী রিভলবার ও গুলিসহ আটক সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং ২৭০ পিস ইয়াবাসহ আটক শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরনখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিম সিকদার এবং খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাজু আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাত...