বৃহস্পতিবার, মার্চ ১৯

অপরাধ, আইন ও আদালত

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লাশ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করা হাসিন রায়হান সৌমিক (৩০) নিখোঁজ হওয়ার তিনদিন পর তার লাশ উদ্ধার হয়েছে।আজ রবিবার (২৯ জুন) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার একটি লেকের পানিতে ভেসে থাকা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে সৌমিক নিখোঁজ হন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন চেষ্টার পরও তাকে জীবিত উদ্ধার করতে পারেনি, বরং আজ তার নিথর দেহ উদ্ধার করতে হয়েছে।সৌমিকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ...
খুলনায় বেপরোয়া সন্ত্রাসীরা: আতঙ্কিত নগরবাসী
অপরাধ, আইন ও আদালত, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বেপরোয়া সন্ত্রাসীরা: আতঙ্কিত নগরবাসী

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||একের পর এক হত্যাকাণ্ড, গুলিবিদ্ধ দেহ, ধর্ষণ ও লাশ উদ্ধারের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহানগরীতে। গত ১ মাসেই ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত সময়েই নদীখাল ও জনবহুল স্থান থেকে ১৩টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। অধিকাংশেরই মেলেনি পরিচয়, ফলে মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করতে হয়েছে। সহিংসতার সর্বশেষ সংযোজন ২৬ জুন রাতে খুলনা শহর ও শহরতলীতে পৃথক স্থানে দু'জন নিহত, দু'জন গুলিবিদ্ধ।গত ২৬ জুন রাত ৯টার দিকে খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ২৭বছর বয়সী সাব্বির হোসেন, গুলিবিদ্ধ হন সাদ্দাম হোসেন (২৯) ও মিরাজ ওরফে কাউয়া মিরাজ (২৮)। এরা সবাই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী।রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আইচগাতী ইউনিয়নের রাজাপুরের পপুলার এলাকার সোহাগের বাড়িতে খুলনার কুখ্যাত গ্রেনেড বাবু গ্রুপ গোপন মিটিং করছ...
রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্তব্যরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব (মামুন) এর ওপর হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত। শনিবার (২৮ জুন) দুপুরে হাসপাতালের গেটসংলগ্ন একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।আহত আবু মোত্তালেব জানান, তিনি সকালে নিয়মিত ডিউটিতে যোগ দেন। দুপুর ১২টার দিকে পরিচিত একজনের ডাকে সাড়া দিয়ে হাসপাতাল গেটের কাছে গেলে খোলারপাড় গ্রামের অটোচালক মাছুম এবং টগরাইহাটের সাবু তার পরিচয় নিশ্চিত করে অতর্কিতে হামলা চালায়। হামলায় তার নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং মুখ ও চোখে গুরুতর আঘাত পান।তিনি বলেন, “হাসপাতালে ক্যান্টিন না থাকায় গেটের সামনে চা খেতে যাই। ক্যান্টিন থাকলে বাইরে যেতে হতো না, হয়তো এমন ঘটনা ঘটতো না।”রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ জানান, “আহতের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখমণ্...
মির্জাগঞ্জে ১৪ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ১৪ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির (১৪) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ঐ শিক্ষার্থীর খালার দাবি ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামে ঐ শিক্ষার্থী তার দাদী রোকেয়া বেগমের সাথে বসবাস করেছিলো। গতকাল সন্ধ্যায় তার দাদী ঐ শিক্ষার্থীকে বাসায় একা রেখে পান খাওয়ার জন্য অন্য বাসায় চলে যান। তখন ঐ শিক্ষার্থী পড়ার টেবিলে ছিলো এবং তার কয়েক ঘন্টা পর দাদী বাসায় আসলে ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।ঐ শিক্ষার্থীর খালা উপমা পারভিন খাদিজা বলেন, আমার বোনের মেয়ে আত্মহত্যা করেনি; বরং তাকে ধর্ষণের পর হত্যা কর...
লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ(৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার সময় নিহতের বাড়ীর পাশে একটি একচালা টিনের পরিত্যক্ত বাড়ী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মাষ্টার মোহাম্মদ তারেক।নিহত ইলিয়াছ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওকিলের পাড়ার ছমিউদ্দীন মৌলবী বাড়ীর মৃত ওবাইদুল মতিনের পুত্র।পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. ইলিয়াছ গত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে সে সংসার হয়নি, প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল, অনেক খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, হঠাৎ স্থানীয়রা বাড়ীর পাশে ...
খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ ভারতে অভিবাসি বাংলাদেশীদের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল চলাকালীন সময়ে ৩ বিজিবি-র সুবেদার মোঃ দেলোয়ার’র নেতৃত্বে পুশইন করা একজন পুরুষ ও পাঁচ জন নারীকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়ি আছে।আটককৃত ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘন্টা হাটার পর কচুছড়ি এলাকায় পৌঁছে।অপরদিকে, একই দিন সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী ১১৪ ব্যাটালিয়নের অধিনস্থ হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর নামক এলাকা দিয়ে পুশইন করলে পলাশপুর ৪০ বিজিবি-র শান্তিপুর বিওপি আটক করেন। আটক...
খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ এই লক্ষ্যকে ধারণ করে খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) নগরীতে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্য সমাজের একটি ব্যধি। এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি। তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। একসময় মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি আমরা। এটা মানবদেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মৃত...
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন ইকবাল জাহেদী মিজু (৩৫) ও আনিছুর রহমান (৩৪)। পুলিশ তাদের নিকট থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করে। ভূরুঙ্গামারী থানা ওসি আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।মিজু উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল হকের ছেলে। আনিছুর ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।বুধবার (২৫ জুন) বিকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এসময় পুলিশ একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, একটি এন্ড্রয়েড ও দু'টি বাটন মোবাইল ফোন এবং ৩ হাজার ৫০০ টাকা জব্দ করে।ভূরু...
বগুড়ায় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুন রাত ০১টা হতে ভোর ০৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুনরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য—আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়া...
নাগেশ্বরীতে গরুর খামার ও ফলজ বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে গরুর খামার ও ফলজ বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সাতকুড়ার পাড় এলাকায় ব্যক্তিগত সম্পত্তির উপর নির্মিত গরুর খামার ও ফলজ বাগান কেটে জোরপূর্বক রাস্তা তৈরির অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) নাগেশ্বরী থানায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বহিরাগতদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।ঘটনাটি গত ২১ জুন (শনিবার) সংঘটিত হলেও প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে এটি ধামাচাপা পড়ে যায় বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, অভিযোগ করে জানান, তার বসতবাড়ির পিছনের আঙ্গিনায় ও পুকুর পাড় এর দীর্ঘদিন ধরে গড়ে তোলা দেশি-বিদেশি বিভিন্ন ফলজ গাছের বাগান, সুপারি গাছ এবং একটি গরুর খামার ছিল। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং বহিরাগত সন্ত্রাসীরা তার এসব স্থাপনা কেটে নষ্ট করে জোরপূর্বক চলাচলের রাস্তা নির্মাণ করেন।এই ঘটনার নেতৃত্ব দেন—১। ...