শুক্রবার, মার্চ ২০

অপরাধ, আইন ও আদালত

শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি করে এক শ্রমিককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ’, ‘চাইলাম ভাত খাইলাম বুলেট’, ‘চাইলাম ন্যায্য অধিকার খাইলাম গুলি’, ‘হাবীব হত্যার বিচার চাই’, ‘শ্রমিকের জীবনের দায় কে নিবে?’, ‘আমার ভাইয়ের বুকে গুলি কেন? ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ইন্টেরিম সরকারের কাছে আমাদের আশা ছিলো না যে, শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে মানুষ হত্যা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু তারা আমাদের উপর গুলি করে। আমরা বিগত ১৫ বছরে স্বৈরাচার হাসিনার শ...
সাংবাদিক নির্যাতন মামলা : সাবেক কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীন কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক নির্যাতন মামলা : সাবেক কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীন কারাগারে

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান নির্যাতন মামলার প্রধান আসামি ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলাটির তদন্ত শেষে গত ২৮ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করে। সেখানে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির নয়টি ধারায় অভিযোগ আনা হয়।২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নেয় জেলা প্রশাসনের একটি বিশেষ দল। প্রথমে তাকে ধরলা ব্রিজ এলাকায় নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে জেল...
রূপসায় সাংবাদিক বুলু’র মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসায় সাংবাদিক বুলু’র মরদেহ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খানজাহান আলী (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে ঝাঁপ দিয়েছেন। র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল।পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্...
মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||টঙ্গীর একমাত্র ৩ তারকা খচিত হোটেল জাবানে নির্দিষ্ট সময় পার হওয়ার পর ভোর বেলায় মদ বিক্রি না করায় হোটেলের কর্মচারী ও সিকিউরিটি গার্ডকে মারধরের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, টঙ্গী স্টেশন রোডে আমতলায় অবস্থিত জাবান হোটেলে দেশ বিদেশের বিভিন্ন নামি-দামি বায়ার অবস্থানের কারণে সরকারের রেভিনিউ বাড়ছে। পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।গত বৃহষ্পতিবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক ৫ টার দিকে এই হোটেলের কর্মচারীদেরকে মারধর ও ক্যাশ লুটপাটের ঘটনা ঘটে।হোটেল কর্তৃপক্ষ জানান, উত্তরা থেকে ৬ জন পুরুষ ও একজন নারী বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাদের হোটেলে এসে এলোমেলো কথা বলতে থাকে। এ সময় তারা নাস্তা খাওয়ার কথা বলে হোটেলের ১০ তলা রেস্টুরেন্টে উঠে যায়। সেখান থেকে তারা ৯ তলার বার কাউন্টারে জোরপূর্বক ঢুকে গিয়ে ১ বোতল বিদেশি হুসকি মদ চায়, হোটেল কর্তৃপক্ষ নি...
খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার কারাগারের ফটক থেকে গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে রয়্যাল মোড়ের ফ্যাশন জোন বাই লিন্ডায় হামলা ও লুটের মামলায় গ্রেপ্তার দেখায়।মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি দোকানে প্রবেশ করে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় নগদ টাকা, কসমেটিকস ও পোশাক লুট করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ তাকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৮ বছরের কারাদণ্ড দেন। খুলনায় আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামিনে মুক্তি পেলেও বুধবার আবারও গ্রেপ্তার হয়ে কারাগারে ফেরত যান তিনি।...
রূপসায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় গলায় ফাঁস দিয়ে ফরিদ শিক্দার (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর শিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আলহাজ্ব দীন মোহাম্মদ শিকদারের ছেলে।স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি চাল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি চাল জব্দ

|| আল আমিন হোসেন | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে পাচারের সময় ১৩৬ বস্তা সরকারি (ওএমএস) চালসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। তবে এ সময় ট্রাকচালক পালিয়ে যায়।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর কাপড়ের হাট সংলগ্ন এলাকায়।স্থানীয়রা জানান, গভীর রাতে ট্রাকবোঝাই চাল নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তারা গাড়িটি থামান। পরে দেখা যায় চালগুলো সরকারি ওএমএস কর্মসূচির। বিষয়টি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ট্রাকভর্তি সরকারি ১৩৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।...
মানিকগঞ্জে শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩জন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩জন গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় শিশুশিক্ষার্থীকে (১১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জেলা শহরের একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার বনগাঁও (পদ্মবিলা) গ্রামের সাদ্দাম হোসেন (২৮), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের আলামিন (২২) ও মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. সোহান (২৫)। তারা ওই বাজারে মুরগির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।এদিকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে চারজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ ওই তিনজনকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।সদর থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাড়ি যাওয়ার পথে শিশুটির পথরোধ করেন আসামিরা। তারা...
রামগড়ে দাদী-ফুফুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক সাইফুল আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রামগড়ে দাদী-ফুফুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক সাইফুল আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলায় ঘটেছে হৃদয়বিদারক হত্যাকাণ্ড। এক রাতের ব্যবধানে প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই নারী—৮৮ বছরের আমেনা খাতুন ও তার মেয়ে রাহেনা আক্তার (৪০)। এ ঘটনা ঘটে ২০ আগস্ট থেকে ২১ আগস্ট রাতের মধ্যে ভিকটিমদের নিজ বসতঘরে।রামগড় থানার মামলা নং ০৪, তারিখ ২২ আগস্ট ২০২৫ খ্রি., দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী নিহত রাহেনার একমাত্র ছেলে মো. হাসান (২০)।কীভাবে ঘটল হত্যাকাণ্ডবৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আসামি সাইফুল ইসলাম (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামের বাসিন্দা। বর্তমানে সে চট্টগ্রামের ভূজপুর থানার শিকদারখীল এলাকায় কেয়ারটেকার হিসেবে কাজ করেন।ঘটনার দিন সাইফুল দাদীর বাড়িতে আসে এবং টাকা চাইতে গিয়ে গালমন্দের শিকার হয়। এতে ক্ষ...
দৌলতপুরে যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬টি অবৈধ বাল্কহেড জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬টি অবৈধ বাল্কহেড জব্দ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্কহেড মালিকদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার (২৭ আগস্ট) উপজেলার আবুডাঙ্গা ও রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, নদীপথে এই সীমানা (নদী পারের জনবসতি এলাকা) দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু চালক তা অমান্য করে চলছিলেন। এতে নদীর দুপাশে তীব্র ভাঙনে বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ বাল্কহেড বন্ধের দাবি জানিয়ে আসছিল তারা। এই অভিযানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নদীপারের মানুষের।...