শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

টঙ্গীতে তীব্র গ্যাস সংকট : অবৈধ সংযোগে জনজীবন ও শিল্পকারখানায় চরম দুর্ভোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে তীব্র গ্যাস সংকট : অবৈধ সংযোগে জনজীবন ও শিল্পকারখানায় চরম দুর্ভোগ

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে চলমান গ্যাস সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে। বিভিন্ন সিএনজি পাম্পে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার কারণে গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে। এতে সাধারণ জনগণ থেকে শুরু করে শিল্পখাত পর্যন্ত ভোগান্তিতে পড়েছে। টঙ্গীর আফতাব সিএনজি পাম্প, আলম এশিয়া সিএনজি পাম্প ও মার্কো সিএনজি পাম্পসহ একাধিক স্থানে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব সংযোগের কারণে পুরো শহরজুড়ে গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।সরেজমিনে দেখা যায়, এরশাদনগর এলাকার আলম এশিয়া সিএনজি পাম্পসহ বেশ কিছু বড় পাম্পে গ্যাস পাইপলাইন থেকে সরাসরি সংযোগ নিয়ে অবৈধ ব্যবসা চলছে। এসব পাম্পের ভেতরে একেকটি কাবার্ট ব্যান্ডে ৫০ থেকে ৭০টি গ্যাস সিলিন্ডার রাখা হয়। প্রতিটি সিলিন্ডারে প্রায় লাখ খানিক টাকার গ্যাস ভর্তি করা হয়। এভাবে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ গ্যাস মজুত ও বিক্রি কর...
বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরে তিনতলা বাড়ির একটি কক্ষ থেকে জান্নাতি আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১১ টার দিকে শহরের চক ফরিদ এলাকায় এতিমখানা রোডের ওই ভবনে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। চকফরিদ এলাকার সোহেল রানার বাসায় তিনি ভাড়া থাকতেন।বাড়ির মালিক জানিয়েছেন, প্রায় এক মাস আগে জান্নাতি আক্তার তার বাড়ির তিনতলায় একটি ইউনিট ভাড়া নেন। তবে কয়েকদিন ধরে তার দেখা মিলছিল না। তার কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।বুধবার জান্নাতির ঘর থেকে পচা গন্ধ আসছিল এবং পচা রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচে দিয়ে এসে গড়িয়ে পড়ছিল। পরে খবর দিলে পুলিশ এসে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, রাতে কক্...
খুলনায় কেএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কেএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এর অংশ হিসেবে খানজাহান আলী থানা পুলিশ পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।কেএমপি সূত্র জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পথেরবাজার পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ফাতেমা বেগম ওরফে ফতে (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি যশোর জেলার কোয়াতলী থানার বসুন্দিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ে এবং আব্দুল গাফ্ফার খানের স্ত্রী।অন্যদিকে বুধবার (১ অক্টোবর) সকালে একই পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে সুমন রেজা (৩৭) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সুমন রেজা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া গ্রামের মৃত আ. সামাদ বিশ্বাসের ছেলে।এ ঘটনায় ...
রূপসায় যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসায় যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ফয়সাল (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে রূপসা থানাধীন ১ নম্বর আইচগাতি ইউনিয়নে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ফয়সাল রাজাপুর গ্রামের খোকন হাওলাদারের ছেলে। রাতের দিকে জুট মিলের পাশে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। ফয়সালকে দুই পায়ের নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা আহত ফয়সালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে দুই পায়ের জখম গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।রূপসার আইচগাতি ক্যাম্পের এএসআই কামাল জানান, যারা ফয়সালকে...
খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ ঘরের ফ্লোর বেডে ঘুমিয়ে ছিলেন শুভ। একই ঘরে পাশের ফ্লোর বেডে ঘুমিয়ে ছিল তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম ও মা। এ সময় দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের জানালা দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি চালায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ বাড়ির ব্যক্তিগত রুমে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা শব্দ শুনে তার রুমে প্রবেশ করে। প্রথমে তারা ধারণা করেন হেডফোনের কারণে জখম হয়েছে। পরে ঘরে গুলির তিনটি খোসা...
নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়ার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়ার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫) নিখোঁজ হওয়ার ৪৫ দিন অতিক্রান্ত হলেও এখনও সন্ধান মেলেনি। সে বেঁচে আছে কিনা তাও নিশ্চিত হতে পারছেন না বাবা-মা।গত সোমবার (২৯ সেপ্টেম্বর) মেয়ের সন্ধান চেয়ে সাটুরিয়া ডাক বাংলোয় সংবাদ সম্মেলন করেন নিখোঁজ সুমাইয়ার বাবা মো. সিরাজুল ইসলাম ও মা নিলুফা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বজন ও স্থানীয়রা।লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, তার ১৫ বছর বয়সী মেয়ে সুমাইয়া গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হরগজ বাজারে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি, এমনকি পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। আত্মীয়স্বজন ও বান্ধবীদের বাড়ি খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি।এ সময় তিনি বলেন, “মেয়ের নিখোঁজের পরপরই সাটুরিয়া থানায়...
লাশের মিছিল থামছেই না; খুলনায় একদিনে পাঁচজনের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লাশের মিছিল থামছেই না; খুলনায় একদিনে পাঁচজনের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় যেন লাশের মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব লাশ উদ্ধার হয়।মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। নিহত প্রিন্স স্টেশনসংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা এলাকায় আইডিয়াল কোম্পানির পুকুর থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, তিন থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।একইদিন সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে উদ্ধার হয় আরেক অজ্ঞাত বৃদ্ধের (৮০) মরদেহ। প্র...
হামলার শিকার হিরো আলম; অবস্থা আশঙ্কাজনক
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজধানী, সর্বশেষ

হামলার শিকার হিরো আলম; অবস্থা আশঙ্কাজনক

|| বিনোদন ডেস্ক ||আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি।তিনি বলেন, ‘ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম ...
আ.লীগের দোসর জুলাই গণহত্যাকারী আবুল হোসেনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আ.লীগের দোসর জুলাই গণহত্যাকারী আবুল হোসেনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

|| মির্জা নাদিম | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে জুলাই মাসে সংঘটিত নৃশংস গণহত্যার অন্যতম অভিযুক্ত ও আওয়ামী লীগের দোসর আবুল হোসেনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় টঙ্গী এলাকার আওয়ামী লীগ নেতা আবুল হোসেন (পাসপোর্ট আবুল) প্রকাশ্যে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন। অথচ এখনো তিনি আইনের আওতার বাইরে থেকে এলাকায় সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।বক্তারা আরও অভিযোগ করেন, আবুল হোসেন টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও ছাত্রদের ওপর হামলার সঙ্গে সরাসরি ...
নাগেশ্বরীতে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানায় এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামখানা দীর্ঘির পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।জানা গেছে, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ সোমবার ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত বুলু ভারতীয় চোরাকারবারী মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। লাশের সাথে প্রায় ২০০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ী সংক্রান্ত জের ধরে দৃর্বত্তরা তাকে হত্যা করতে পারে।‎এ ব্যাপার নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউ করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প...