শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হীরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের আবু শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১,১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।কেএমপি জানায়, গ্রেপ্তার হীরার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।...
ভোলায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভোলায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে মোঃ সুমন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট জামাল আহমেদ তুষারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার দেওয়ানপুর ২নং ওয়ার্ডের আবদুল মুনাফ মিয়ার বাড়িতে অভিযান চালায়।অভিযানকালে মুনাফ মিয়ার বসতঘরের পিছনের বারান্দা থেকে আনুমানিক ৫০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তজুমদ্দিন থানায় সোপর্দ করা হয়।তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল।...
মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ অক্টোবর) সকাল পৃথক পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।সোমবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পুলিশ ধারণা করছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।এছাড়া, সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার (২৮) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।অপরদিকে, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রবিবার রাতে বোনজাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেন সোনা মিয়া। সোমবার ভোরে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।সাটুরিয়...
বেলকুচিতে মেধাবী তরুণ হত্যা: এলাকাবাসীর বিক্ষোভ ও দ্রুত বিচারের দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মেধাবী তরুণ হত্যা: এলাকাবাসীর বিক্ষোভ ও দ্রুত বিচারের দাবি

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মেধাবী তরুণ আবু হুরাইরা (মিজান, ২২) হত্যার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) সকালে দেলুয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলায় এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজান দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। তিনি শান্ত স্বভাবের ও মেধাবী তরুণ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ২০২৩ সালে বেলকুচি মডেল কলেজ থেকে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।গত ৮ অক্টোবর বুধবার মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মিজানকে ন...
মানিকগঞ্জে ছুরিকাঘাতে এক কিশোর নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ছুরিকাঘাতে এক কিশোর নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই ঘটনার পর স্থানীয়রা আহত রাব্বিকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতলে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আনুমানিক রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।খবর পেয়ে পুলিশ নিহতের খোঁজ নিয়ে প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে।মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা...
বেলকুচিতে মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৭
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৭

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১৪ দিনের কারাদণ্ড এবং ১ জনকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মাসুদসহ মৎস্য দপ্তরের একটি টিম অংশ নেয়।অভিযান চলাকালে ২৫ কেজি মাছ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনটি হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মাসুদ জানান, “মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় অব...
বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া আবু ওবায়দুল হাসান ববি (৫৬), বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবু ওবায়দুল হাসান ববিকে আমরা ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা ও হত্যার দায়ে দায়ের করা ১২টিরও বেশি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এর মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামল...
মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জেলা বার ইউনিটের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মেজবাহ উল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সুভাষ রাজবংশী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আওলাদ হোসেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সম্মেলন কক্কে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ২০৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজাদ হোসেন খান।এসময় নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান ও অ্যাডভোকেট হুমায়ন কবীর এর আগে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাডভোকেট তোফাজ্জেলন হোসেন। নির্বাচনের আগে অনুষ্ঠিত সম্মেলনেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদে...
কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের সংবাদ সম্মেলন; আসামিদের গ্রেফতার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের সংবাদ সম্মেলন; আসামিদের গ্রেফতার দাবি

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||বৃহস্পতিবার দুপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হওয়া ভুক্তভোগী পরিবার মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সর্দার ও সেলিম সর্দারসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা-সন্তান মিলে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রুপম মিয়া অভিযোগ করে বলেন, গত শনিবার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান সর্দার, সেলিম সর্দার ও ওয়াজেদসহ একদল নেশাগ্রস্ত কিশোর গ্যাং সদস্য তার বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা, আলমারি ও ট্রাংক ভেঙে ভিতরে থাকা নগদ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লুটে নেয়।বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে রুপম মিয়া ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে কিশোর গ্যাংয...
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এক নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এক নারী গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরের খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় প্রকাশ্যে মো. সবুজ খান (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নুরানি স্কুলের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সবুজ খান। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ১০–১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত...