মঙ্গলবার, মার্চ ১৭

অপরাধ, আইন ও আদালত

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য ব...
হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

|| নিউজ ডেস্ক ||হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাবের পূর্বের কমিটি বহাল রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে আগের কমিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পতি করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।গত ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক ও কয়েকটি এজেন্সির স্বত্বাধিকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ...
ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক তৎপরতার অভিযোগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।...
বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে দূর্বৃত্তরা ডাকাতিসহ ৪ জনকে গুরুতর জখম করে আহত করেছে। আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটারদিকে উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম ৫২), তার মেয়ে সুবর্ণা খাতুন (৩৫), ছেলে বুলবুল আহম্মেদ (৩২) ও বুলবুলের স্ত্রী শম্পা খাতুন (২৮)। এ সময় তাদের কছে থাকা ১ টি সোনার আংটি, ১ টি গলার সোনার চেইন, ১ জোড়া সোনার কানের দুল ও ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান স্থানিয়রা।স্থানীয়রা জানান, রাত ২ থেকে ৩ টারদিকে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাতাতির করে। বাধা দিলে ডাতাতরা তাদের হাতে থ...
বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের অবৈধ সংযোগের ছড়াছড়ি : বৈধরা ক্ষতিগ্রস্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের অবৈধ সংযোগের ছড়াছড়ি : বৈধরা ক্ষতিগ্রস্ত

|| আল-আমিন হোসেন | জেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি পল্লী বিদ্যুতের শতাধিক অবৈধ সংযোগে বৈধ গ্রাহকেরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর মধ্যে ৬টি অবৈধ সেচপাম্প সংযোগ রয়েছে বলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করেছেন। তারা অভিযোগ করে বলেন, আমাদের কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আমরা সেচপাম্পের সংযোগ পাই না। অথচ অবৈধ লাইসেন্সকারীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে সংযোগ পেয়ে যাচ্ছেন। এতে আমরা সাধারণ গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছি।এদিকে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেলকুচি জোনাল অফিসের (ডিজিএম) ছানোয়ার হোসেন দাবী করেন, তার এলাকায় কোনো অবৈধ সংযোগ নেই। এমনকি ঘুষ বাণিজ্যের বিষয়ও তিনি অস্বীকার করেছেন।রবিবার (৮ ডিসেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের উপজেলার কয়েকটি গ্রামে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ঘরের কাজ, অট...
রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবেক মেম্বার মানিক মিয়া, ও কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক।পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহমেদ রাজুর অপর সর্মথক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও ...
চিন্ময়ের জামিন শুনানি পেছাল
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

চিন্ময়ের জামিন শুনানি পেছাল

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ২ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইস উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।শুনানির তারিখ বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। তাই রবিবার আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করেন।গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। পরে ত্রিমুখী সংঘর্ষে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে। যিনি সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত হয়েছিলেন সম্প...
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

|| নিউজ ডেস্ক ||‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী রোববার (৮ ডিসেম্বর) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দে...
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামি খালাস
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামি খালাস

|| নিউজ ডেস্ক ||বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায় বাতিল করে এই রায় দেওয়া হয়।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় আপিলে খালাস পেলেন তারা।এর আগে সকাল ১১টায় বহুল আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ...
বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে জামিন দিয়েছে আদালত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে জামিন দিয়েছে আদালত

|| নিউজ ডেস্ক ||জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত এ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন ...